ফেসবুক মেসেঞ্জারে এলো এইচডি ভিডিও ও ৩৬০ডিগ্রি ফটো সাপোর্ট

ইউজার প্রাইভেসি নিয়ে যতই সমস্যার মধ্যে থাকুক না কেন, নতুন নতুন সুবিধা চালু করা থেকে বিরত নেই ফেসবুক। কিছুদিন আগেই মেসেঞ্জার লাইট অ্যাপে চালু হয়েছে অডিও-ভিডিও কল। আর আজ কোম্পানিটি মূল মেসেঞ্জার অ্যাপে চালু করেছে এইচডি ভিডিও এবং ৩৬০ডিগ্রি ফটো শেয়ার করার সুবিধা।

মেসেঞ্জারের এই নতুন ফিচারের মাধ্যমে আপনি এতে ৭২০পি রেজ্যুলেশনের ভিডিও মেসেজের মাধ্যমে অন্যদের পাঠাতে পারবেন। তবে এই ভিডিওগুলো মেসেঞ্জারের মধ্য থেকে সরাসরি রেকর্ড করা যাবেনা, বরং আগে থেকে রেকর্ডকৃত এইচডি ভিডিও মোবাইলের গ্যালারি কিংবা নিউজফিড থেকে মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের পাঠাতে পারবেন।

আরেকটি নতুন ফিচার, ৩৬০ডিগ্রি ফটো শেয়ারিং ব্যবহার করে আপনি ফোন ৩৬০ডিগ্রি কোণে ঘুরিয়ে চারপাশের বড় আকারের ছবি তুলে মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রেও মেসেঞ্জারের মধ্য থেকে ৩৬০ডিগ্রি ছবি তোলা যাবেনা; ফোনের মূল ক্যামেরা অ্যাপ অথবা অন্য কোনো অ্যাপ ব্যবহার করে আগে ৩৬০ ডিগ্রি ছবি তুলে তারপর মেসেঞ্জারে শেয়ার করা যাবে। নতুন এই সুবিধাদুটি উপভোগ করার জন্য ফোনের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিতে হবে।

মেসেঞ্জারে নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করছে ফেসবুক। এখন মেসেঞ্জারে গেম খেলা যায়। এছাড়া ৪কে ইমেজ এবং রিয়েল-টাইম লোকেশনও শেয়ার করা যায় অ্যাপটিতে, যা মেসেঞ্জারের বাইরেই তুলতে হয়। কারণ, মেসেঞ্জারের মধ্যে ক্যামেরা ফাংশন ব্যবহার করে ছবি তুললে বা ভিডিও করলে সেগুলোর সাইজ এবং রেজ্যুলেশন কম হয়, যা তুলনামূলক কম গতির ইন্টারনেটেও দ্রুত আদানপ্রদান করা সম্ভব।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading