উইন্ডোজ ফোন ৮.১ উন্মোচন করল মাইক্রোসফট

সানফ্রান্সিসকোয় বার্ষিক ডেভেলপার সম্মেলনে মাইক্রোসফট ঘোষণা করলো তাদের আপডেটেড মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১ এর নতুন ফিচার সমূহ। জো বেলিফর (কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক) বলেন উইন্ডোজ ৮.১ ওএস প্রযুক্তির তুলনায় ব্যবহারকারীদের বেশী প্রাধান্য দিবে।

উইন্ডোজ ফোন ৮.১ এ আছেঃ

  • ১. “করটানা” যা কিনা বহুল প্রতীক্ষিত উইন্ডোজ এর ভয়েস কমান্ড সার্ভিস। এটি অ্যাপল এর সিরি এর মত কাজ করবে।
  • ২. নতুন অ্যাকশান সেন্টার যার মাধ্যমে ব্যবহারকারী সহজেই অ্যাপ কনট্রোল করতে পারবেন। তাছাড়াও আছে নতুন কাস্টমাইজেবল লক স্ক্রীন।
  • ৩. ওয়াই-ফাই  সেন্স অটোমেটিক ভাবে নিকটস্থ নেটওয়ার্কে যুক্ত করে নিবে এছাড়াও হোম ওয়াই-ফাই সহজেই পাসওয়ার্ড ছাড়াই নেট শেয়ার করার সুবিধা দিবে।
  • ৪. এন্ড্রয়েড এর মত মাইক্রোসফট ও আনলো সোয়াইপ কীবোর্ড যা কিনা আরও দ্রুত গতির।

বেলিফর বলেন এই ওস’টি আগামী মাসেই আসবে তবে সফটওয়্যারটি চালিত নতুন ডিভাইসগুলো শিপিং শুরু হবে এপ্রিল এর শেষ কিংবা মে’র প্রথম দিকে। উইন্ডোজ ফোন ৮.১ এর এই আপডেট সকল লুমিয়া ব্যবহারকারীরা পাবেন। নকিয়া প্রধান স্টিফেন ইলপ বলেন এটি লুমিয়া ডিভাইস গুলতে ওভার দা এয়ার (ওটিএ) সিস্টেমে পাওয়া যাবে।

জো বেলিফর নতুন দুটি হ্যান্ডসেট তৈরিকারক কোম্পানির নাম ঘোষণা করেন। মাইক্রোম্যাক্স এবং প্রেস্টিজিও যারা উইন্ডোজ এর নতুন হ্যান্ডসেট নির্মাতা হতে চলেছে।

— ধন্যবাদ মাহাদী হাসান (পবিপ্রবি)

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading