এইচটিসি ওয়ান সংশ্লিষ্ট পেটেন্ট মামলায় নকিয়ার জয়

HTC_One

নেদারল্যান্ডের একটি আদালতে এইচটিসি বনাম নকিয়ার মধ্যে মেধাস্বত্ব সঙ্ক্রান্ত একটি মামলায় ফিনিশ মোবাইল নির্মাতা বিশাল জয় পেয়েছে। এইচটিসি ওয়ান ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে নকিয়ার মাইক্রোফোন প্রযুক্তির লাইসেন্সবিহীন ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ডাচ কোর্ট তাইওয়ানিজ কোম্পানিটির উপর উক্ত উপাদান সংযুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। বিবিসি জানাচ্ছে, এই রায় খুচরা যন্ত্রাংশ সংকটে ভুগতে থাকা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিটির উপর চাপ বৃদ্ধি করবে।

নকিয়া বলছে, তারা এইচটিসি ওয়ান ফোন পরীক্ষা করে এর মধ্যে তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দ-গ্রাহক প্রযুক্তির মত অবিকল ব্যবস্থা দেখতে পেয়েছে। কোর্টের ঘোষণায় এইচটিসি বিব্রত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে বিকল্প উপায় খুঁজতেও শুরু করেছে বলে প্রতিষ্ঠানটির এক বিবৃতি থেকে জানা যায়।

উক্ত রায় নেদারল্যান্ডের অ্যামস্টারডম ডিসট্রিক্ট কোর্টে ঘোষিত হয়েছে যা ২০১৪ সালের মার্চ মাস পর্যন্ত বলবৎ থাকবে; ফলে অভিযুক্ত কম্পোনেন্টটির বিক্রেতা এসটি মাইক্রো তা নেদারল্যান্ডে এইচটিসির নিকট বিক্রয় করতে পারবে না।

আদালতের নিরীক্ষণে প্রশ্নবিদ্ধ প্রযুক্তিটি নকিয়ার উদ্ভাবন বলে প্রমাণিত হয়েছে এবং এগুলো ফিনিশ ফার্মটির মোবাইল ডিভাইসের জন্যই বিশেষভাবে প্রস্তুত করা হয়ে থাকে। নকিয়া বলেছে, তাদের উক্ত প্রযুক্তি বা মাইক্রোফোন ব্যবহারের জন্য এইচটিসির কাছে কোন লাইসেন্স/ অনুমতি নেই।

তবে এই রায় কেবলমাত্র নেদারল্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য দেশে এইচটিসির বিরুদ্ধে উক্ত প্রযুক্তি নিয়ে লড়াই করতে চাইলে নকিয়াকে প্রত্যেক দেশে আলাদা আলাদা মামলা করতে হবে। অবশ্য ইউরোপের মধ্যে যেকোন দেশের আদালত ডাচ কোর্টের সিদ্ধান্তটি বিবেচনায় রাখবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading