৫১২ গিগাবাইট মেমোরি কার্ড বানালো স্যানডিস্ক!

SanDisk 512gb sd cardডিজিটাল স্টোরেজ নির্মাতা স্যানডিস্ক সম্প্রতি ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন এসডি মেমোরিকার্ড তৈরির ঘোষণা দিয়েছে। এক্সট্রিম প্রো এসডিএক্সসি মডেলের এই কার্ডটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি তথ্য ধারণক্ষমতা সম্পন্ন এসডি কার্ড। অর্ধ-টেরাবাইট স্টোরেজ নিয়ে স্যানডিস্কের নতুন এই কার্ডটি ফোরকে মানের হাই-রেস্যুলেশন ভিডিও ও ফটোগ্রাফির জন্য বেশ উপযোগী।

বিবিসি জানাচ্ছে, এক মিনিট ফোরকে ভিডিও ক্লিপ সংরক্ষণের জন্য প্রায় ৫জিবি স্পেস দরকার হয়। আর ৫১২জিবি এসডি কার্ডে ৩০ ঘন্টার মত এইচডি ভিডিও রাখা সম্ভব হবে।

বর্তমানে অনেকের কম্পিউটারেই গড়ে ২৫০-৫০০ গিগাবাইট স্টোরেজের হার্ডডিস্ক রয়েছে। সেখানে ৫১২ গিগাবাইটের এই মেমোরি কার্ড সত্যিই চমকপ্রদ।

যাইহোক, পোস্ট স্ট্যাম্প সাইজের এই স্যানডিস্ক মেমোরি কার্ডটির দাম ৮০০ ডলার। কোম্পানিটির ৫১২ মেগাবাইট সাইজের মেমোরি কার্ড বাজারে আসার প্রায় এক দশক পর ১ হাজার গুণ বেশি ধারণক্ষমতা সম্পন্ন এই কার্ডটি বাজারে আসছে।

বিশেষজ্ঞদের ধারণা, এসডি কার্ডে ২ টেরাবাইট (প্রায় ২ হাজার গিগাবাইট) পর্যন্ত ধারণক্ষমতা পাওয়া যেতে পারে। তবে এখনই ২টিবি মেমোরি কার্ড বাজারে আসছেনা। আপাতত ৫১২জিবি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। লোকজন যদিও ক্লাউড স্টোরেজের দিকে ঝুঁকছে, তবুও ডিভাইসের লোকাল স্টোরোজই বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading