দাম্মাম টু ঢাকা বিমান ভাড়া ২০২৩

আধুনিক যুগে এসে বিমান ভ্রমণ চলে এসেছে সাধারণের হাতের কাছে। আর তাই ভ্রমণের ক্ষেত্রে বিমান হয়ে উঠছে জনপ্রিয় মাধ্যম। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দিনে দিনে বাড়ছে বিমান যাত্রীর সংখ্যা। এছাড়া দেশে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের কার্যক্রমও বেড়ে চলেছে দিন দিন। বিশ্বের বিভিন্ন জনপ্রিয় গন্তব্য থেকে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিদিন অসংখ্য ফ্লাইট আসছে। আধুনিক এই যুগে এসে তাই বিমান ভ্রমণ সম্পর্কে ধারণা রাখা জরুরি। কেননা জরুরি বিভিন্ন কাজে বিভিন্ন স্থানে ভ্রমণের প্রয়োজন হয়ে থাকে।

বিমান ভ্রমণের ক্ষেত্রে টিকেট মূল্য বা বিমান ভাড়া সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অন্যান্য বিভিন্ন যানবাহন থেকে বিমান ভাড়া সবসময়ই কিছুটা বেশি হয়ে থাকে। তাই কোন স্থানে ভ্রমণ করতে চাইলে সবার আগে সে রুটের বিমান ভাড়া সম্পর্কে ধারণা থাকা জরুরি। বিশেষ করে যেসব রুটে বিমান অত্যন্ত জনপ্রিয় এসব রুটের জন্য ভাড়া জানা থাকলে যে কোন ভ্রমণ পরিকল্পনা অনেকটাই সহজ হয়ে যেতে পারে। আজকের পোস্টে ধারণা দেয়া হবে বাংলাদেশের জন্য জনপ্রিয় একটি বিমান রুটের বিমান ভাড়া সম্পর্কে।

সৌদি আরবের দাম্মাম অত্যন্ত জনপ্রিয় একটি শহর ভ্রমণ বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আধুনিক এই শহরে আছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। শুধু তাই নয়, প্রতি বছর দেশ থেকে অনেক মানুষ এই শহরে ভ্রমণ করতে যান। ফলে বাংলাদেশিদের জন্য খুবই ব্যস্ত একটি বিমান রুট দাম্মাম থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে দাম্মাম। আর তাই দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্স নিয়মিত ঢাকা পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে থাকে।

যেসব এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে দাম্মাম থেকে ঢাকা পর্যন্ত

আজকের পোস্টে দাম্মাম থেকে ঢাকা পর্যন্ত বিমান ভাড়া নিয়ে ধারণা দেয়া হবে। সেই সাথে জেনে নিতে পারবেন কোন কোন এয়ারলাইন্সের সেবা পাওয়া যাবে এই রুটে কিংবা ঢাকা পর্যন্ত ভ্রমণে কত সময় লাগতে পারে। কাজেই দাম্মাম থেকে ঢাকা পর্যন্ত টিকেট, বিমান ভাড়া ও অন্যান্য বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত জানতে পুরো পোস্ট পড়ে নিতে পারেন। দাম্মাম থেকে ঢাকা পর্যন্ত এই রুটটি অত্যন্ত চাহিদাসম্পন্ন একটি রুট। কাজেই এখানে বেশ কিছু এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে। কিছুক্ষন পরপরই ঢাকা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের বিমান আপনি ধরতে পারবেন দাম্মাম থেকে। এখানে দেশি ও বিদেশি অনেকগুলো এয়ারলাইন্স থেকে বিভিন্ন রকম ফ্লাইট পছন্দ করবার মতো সুযোগ রয়েছে। 

দাম্মাম থেকে ঢাকা পর্যন্ত একমাত্র দেশীয় বিমান সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া বিদেশি বা আন্তর্জাতিক অনেকগুলো এয়ারলাইন্স নিয়মিত এই রুটে ফ্লাইট পরিচালনা করে। এসব এয়ারলাইন্সের মধ্যে রয়েছেঃ ইন্ডিগো এয়ার, জাজিরা এয়ারওয়েস, এয়ার এরাবিয়া, গ্লাফ এয়ার, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েস, কুয়েত এয়ারওয়েস, ওমান এয়ার, এমিরেটস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, সালাম এয়ার, ইতিহাদ এয়ারওয়েস, ভিস্তারা, ইজিপ্টএয়ার, তুরকিশ এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স, কান্তাস এয়ারওয়েস, হান এয়ারলাইন্স ইত্যাদি।

ফ্লাইট ও টিকেটের ধরণ

যে কোন গন্তব্যের মতোই দাম্মাম থেকে ঢাকা রুটে আপনি বিভিন্ন ধরণের ফ্লাইট ও টিকেটে ভ্রমণ করতে পারবেন। ফ্লাইটের উপর নির্ভর করে টিকেটের দামেরও পরিবর্তন রয়েছে। তাই নিজের বাজেট ও চাহিদা অনুযায়ী ফ্লাইটে টিকেট বুক করা উচিত। টিকেটের ক্ষেত্রে আপনি অন্যান্য বিভিন্ন ফ্লাইটের মতোই ইকোনমি এবং বিজনেস দুই ধরণের ক্লাসের টিকেট কাটতে পারবেন। সাশ্রয়ে ভ্রমণ করতে চাইলে ইকোনমি এবং এবং আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাসের টিকেট নিতে পারেন।

আবার ফ্লাইটের ক্ষেত্রে স্টপেজ ফ্লাইট ফ্লাইট পাওয়া যাবে। সরাসরি ফ্লাইটে কোথাও না থেকে দাম্মাম থেকে দ্রুততম সময়ে ঢাকা পৌঁছানোর কোন সুযোগ নেই এই রুটে। স্টপেজ ফ্লাইটে অন্য এয়ারপোর্টে বিমান পরিবর্তন করে এরপর ঢাকা পৌঁছানো যায়, এক্ষেত্রে সময় বেশি লাগে কিছুটা।

দাম্মাম থেকে ঢাকা টিকেটের মূল্য

দাম্মাম থেকে ঢাকা পর্যন্ত বিমানের টিকেট বা ভাড়া পুরোপুরি নির্দিষ্ট নয়। বিমানের ভাড়া চাহিদা, সময়, আসনের ধরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয় নিয়মিত। কাজেই এই পোস্টে আপনি ভাড়া সম্পর্কে একটি ধারণা পাবেন। কোন তারিখের নির্দিষ্ট ভাড়া জানতে আপনাকে বুকিং ওয়েবসাইট কিংবা এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেতে হবে। চলুন জেনে নেয়া যাক এই রুটের বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া সম্পর্কে।

সবথেকে কম এবং সাশ্রয়ী ভাড়ায় ঢাকা পৌঁছাতে পারবেন ইন্ডিগো এয়ারের বিভিন্ন ফ্লাইটে। তাদের টিকেটের মূল্য শুরু ১৬,৫০০ টাকা থেকে। ২২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের টিকেট আপনি পাবেন। তবে তাদের ঢাকা পর্যন্ত সরাসরি ফ্লাইট নেই, ভারতে স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছাতে হবে। সময় লাগতে পারে ৯ ঘণ্টা ২৫ মিনিট থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত।

জাজিরা এয়ারওয়েসেরও ১৬,৫০০ টাকা থেকে ১৭,৫০০ টাকা পর্যন্ত অল্প কিছু ফ্লাইট রয়েছে। তবে কুয়েতে ফ্লাইট পরিবর্তন করে ঢাকা পৌঁছাতে সময় লাগবে ১২ ঘণ্টার মতো।

এই রুটে সাশ্রয়ী মূল্যে এয়ার এরাবিয়ার অসংখ্য ফ্লাইট পেয়ে যাবেন। টিকেটের মূল্য থাকবে ১৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত। আপনি বিভিন্ন ফ্লাইটে বিভিন্ন মূল্যের টিকেট পাবেন। শারজাহ থেকে বিমান পরিবর্তন করে ঢাকা পৌঁছাতে সময় লাগতে পারে ৯ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টারও বেশি।

গালফ এয়ারের মাধ্যমেও আপনি এই রুটে সাশ্রয়ে ভ্রমণ করতে পারেন ১৭ হাজার টাকা থেকে। টিকেট রয়েছে ১ লাখ ৫২ হাজার টাকা পর্যন্ত। বাহরাইন এবং অন্যান্য স্থানে এক বা একাধিক স্টপেজের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। সময় লাগবে ৭ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

dammam to dhaka flight cost

১৭ হাজার ৫০০ টাকা ভাড়ায় অনেকগুলো ফ্লাইট পরিচালনা করে থাকে ফ্লাই দুবাই। ৩৪ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটের টিকেট পাবেন আপনি। স্টপেজ দেবে দুবাইতে। ঢাকা পৌঁছাতে সময় লাগতে পারে ৯ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত। ⭐️ সৌদি আরব থেকে ঢাকা প্লেন ভাড়া কত? জানুন এখানে

কাতার এয়ারওয়েস এই রুটে অসংখ্য ফ্লাইট পরিচালনা করে থাকে দোহাতে স্টপেজ দেয়ার মাধ্যমে। টিকেটের মূল্য ১৮ হাজার ৫০০ টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত রয়েছে। ১২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে তাদের বিভিন্ন ফ্লাইটে।

১৯ হাজার টাকা থেকে কুয়েত এয়ারওয়েসের কিছু ফ্লাইট পাবেন। কুয়েত সিটিতে স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছাতে সময় নেবে ৯ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত।

ওমান এয়ার ২০ হাজার ৫০০ টাকা থেকে বেশ কিছু ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা পর্যন্ত। মাস্কাটে একটি স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছে দিতে সময় লাগে ৯ ঘণ্টা থেকে ২০ ঘণ্টা। ৮২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরণের ফ্লাইট পাবেন আপনি।

অন্যতম জনপ্রিয় এয়ারলাইন্স এমিরেটস বেশ কিছু ফ্লাইট পরিচালনা করে ২২ হাজার ৫০০ টাকা ভাড়া থেকে। ২ লাখ টাকা মূল্যের টিকেটও তাদের রয়েছে। মূলত দুবাইতে স্টপেজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে তারা। ১০ ঘণ্টা থেকে বিভিন্ন ফ্লাইট টাইমের ফ্লাইট রয়েছে তাদের। ⭐️ রিয়াদ টু ঢাকা বিমান টিকেট দাম | রিয়াদ থেকে ঢাকা ফ্লাইট রেট জানুন

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং সালাম এয়ার ৩০ হাজার টাকার নিচে ভাড়ায় বেশ কিছু ফ্লাইট পরিচালনা করে থাকে। ৩৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভাড়ার টিকেট পাবেন তাদের ফ্লাইটের। সময় লাগবে ৯ থেকে ২৪ ঘণ্টা ট্রানজিট ফ্লাইটে।

আরেকটি জনপ্রিয় এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েসে ৫০ হাজার টাকা থেকে ঢাকার ফ্লাইট রয়েছে। ৯ ঘণ্টা ৩০ মিনিট তাদের সর্বনিম্ন ফ্লাইট টাইম।

এই রুটে একমাত্র দেশীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট মূল্য শুরু ১ লাখ ১৫ হাজার টাকা থেকে। মাস্কাটে স্টপেজ দিয়ে তারা ফ্লাইট পরিচালনা করে যেখানে সময় লাগে ৮ ঘণ্টা ৩৫ মিনিট।

সুতরাং এই রুটে বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন মূল্যের টিকেট আপনি পাবেন। সরাসরি ফ্লাইট না থাকলেও এই রুটে বেশ সাশ্রয়ী মূল্যে টিকেট পাওয়া যায়। সর্বনিম্ন ৭ ঘণ্টায় আপনি ঢাকা পৌঁছাতে পারবেন। সুতরাং নিজের সুবিধা ও চাহিদা অনুযায়ী এই রুটে ফ্লাইট পছন্দ করতে পারেন আপনি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading