ভায়ো (VAIO) কম্পিউটার বানানো বন্ধ করে দিচ্ছে সনি

ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি আজ ৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছে যে তারা এখন থেকে আর কোনো পিসি তৈরি করবেনা। কোম্পানিটির ভায়ো (VAIO) সিরিজের কম্পিউটার নির্মাণ ডিভিশনটি একটি ইনভেস্টমেন্ট ফান্ড ‘জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারস-জেপি’ এর নিকট বিক্রি করে দেয়া হচ্ছে। এরপর সনি আর কখনও পিসি প্রোডাক্ট প্ল্যান, ডিজাইন বা ডেভলপ করবেনা।

পিসি ডিভিশন বিক্রির পর সনি তাদের টিভি, স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবসার দিকে আরও ভালভাবে মনোযোগ দেবে।

সনি বলছে, পিসি তৈরি বন্ধ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে বৈশ্বিক পিসি শিল্পে হঠাত প্রতিকূল পরিবর্তন অন্যতম।

চলতি বছর জুলাই মাসের শেষ নাগাদ ডিলটি সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। ভায়ো’র মালিকানা নেয়া নতুন কোম্পানিটি প্রথমদিকে জাপানে VAIO পিসি বিক্রির দিকে নজর দেবে। জেপি সনি থেকে ২৫০-৩০০ কর্মী নিয়োগেরও চিন্তা করছে।

VAIO এর পূর্ণরূপ হচ্ছে Video Audio Integrated Operation এবং Visual Audio Intelligent Organizer যা ১৯৯৬ সালে পিসিভি ডেস্কটপ লাইনে প্রথম যুক্ত হয়েছিল। এই সিরিজের ল্যাপটপ ও আল্ট্রাবুক বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস’ও এতে মুগ্ধ হয়ে ভায়ো মেশিনে ম্যাক ওএস এক্স চালানোর কথা চিন্তা করেছিলেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading