প্রযুক্তি ও বিজ্ঞানের দরকারি সব তথ্য, বাংলায়!

৯ সেপ্টেম্বর বিশেষ ইভেন্টে নতুন ডিভাইস উন্মোচন করবে অ্যাপল

বেশ কিছুদিন ধরেই অ্যাপলের নতুন আইফোন ও সম্ভাব্য স্মার্টওয়াচ প্রকাশের দিনক্ষণ নিয়ে গুজব চলে আসছিল। একাধিক সূত্র বলেছে, আগামী ৯ সেপ্টেম্বর আইফোন ৬ প্রকাশ করা হবে। তবে কেউই পুরোপুরি নিশ্চিত ছিল না। এবার অ্যাপল নিজেই এ ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে।…

সেপ্টেম্বরে আসছে অ্যাপল আইওয়াচ?

আগামী ৯ সেপ্টেম্বর দুটি নতুন মডেলের আইফোনের সাথে একটি স্মার্টওয়াচ (আইওয়াচ) প্রকাশ করবে অ্যাপল- এমনটিই জানাচ্ছে প্রযুক্তি সাইট রিকোড। অ্যাপলের এই ডিজিটাল হাতঘড়িটি আইওএস ৮ এর হেলথকিট এবং হোমকিট এর সাথে একত্রে কাজ করবে বলেই খবর পাওয়া যাচ্ছে। অ্যাপলের সম্ভাব্য…

১২.৯ ইঞ্চি স্ক্রিনের আইপ্যাড বানাচ্ছে অ্যাপল?

টেক জায়ান্ট অ্যাপল ১২.৯ ইঞ্চি স্ক্রিনের বড় আকারের আইপ্যাড তৈরির কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। আগামী বছরের শুরুর দিকে এই নতুন সাইজের ট্যাবলেটগুলোর উৎপাদন শুরু হবে বলেই জানিয়েছে পত্রিকাটি। তবে বর্ধিক আকারের এই আইপ্যাড সিরিজ কবে বাজারে আসবে…

এইচটিসি আনছে ‘সবচেয়ে সুলভ’ ফোরজি এন্ড্রয়েড স্মার্টফোন

নতুন একটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচটিসি। কোম্পানিটি বলছে, এটিই হচ্ছে তাদের সবচেয়ে সস্তা ফোরজি এন্ড্রয়েড স্মার্টফোন। ‘ডিসায়ার ৫১০ (Desire 510)’ মডেলের এই ডিভাইসটি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (ফোরজি) সমর্থন করবে এবং দামেও সুলভ হবে- এমনটিই জানিয়েছে এইচটিসি।…

উইন্ডোজ ৯ এ আসছে ইন্টারঅ্যাক্টিভ লাইভ টাইলস

মাইক্রোসফটের নতুন প্রজন্মের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ সেপ্টেম্বর-অক্টোবরে প্রকাশ করা হতে পারে। বিভিন্ন সূত্রনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শুরু দিকে উইন্ডোজ ৯ এর পরীক্ষামূলক ‘টেকনোলজি প্রিভিউ/থ্রেশোল্ড’ সংস্করণ রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে উইন্ডোজ সম্পর্কে নিয়মিত খোঁজ খবর…

বাংলাদেশে এলো ‘স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট’, দাম ৮৯০০ টাকা

বাংলাদেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি’ সিরিজের নতুন এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এইস নেক্সট। চার ইঞ্চি ডাব্লিউভিজিএ স্ক্রিন সমৃদ্ধ এই স্মার্টফোনটির দাম ৮ হাজার ৯০০ টাকা। স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সটে আরও পাবেন ১.২ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৩ মেগাপিক্সেল ব্যাক…

সাকিবের শাস্তি কমছে!

বাংলাদেশের সেরা অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে দেশের হয়ে জাতীয় দলে ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে সাকিবের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তিন মাস কমছে। বিসিবির এই…

গেম স্ট্রিমিং সাইট টুইচ’কে কিনল অ্যামাজন

কিছুদিন আগে টুইচ ও গুগলের মধ্যে দহরম-মহরম দেখে অনেকেই ভাবছিলেন, ওয়েব জায়ান্ট বুঝি টুইচ’কে কিনে নিচ্ছে। সম্প্রতি ইউটিউবের সাথে টুইচের ইন্টিগ্রেশন সেই গুজবের পালে হাওয়া দিয়েছিল। কিন্তু কে জানত, গুগলের সামনে থেকে টুইচের মালিক হবে অ্যামাজন! হ্যাঁ, ওয়েব রিটেইলিং জায়ান্ট…

৫.৫ ইঞ্চি স্ক্রিন ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে ‘এলজি জি৩ স্টাইলাস’

এলজি’র ফ্ল্যাগশিপ জি৩ এন্ড্রয়েড স্মার্টফোনের আরও একটি পৃথক সংস্করণ বাজারে আসছে। এবার কোম্পানিটির লক্ষ্যবস্তু ছিল স্যামসাং গ্যালাক্সি নোট। গ্যালাক্সি সিরিজের এসব এন্ড্রয়েড ফ্যাবলেটের বাজার দখল নিতে এলজি ঘোষণা করল ‘জি৩ স্টাইলাস’ স্মার্টফোন/ ফ্যাবলেট। আগামী মাসে বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ ইলেকট্রনিকস ইভেন্টে…

ভারতে এলো ফায়ারফক্স স্মার্টফোন ‘ক্লাউড এফএক্স’

অলাভজনক সংস্থা মজিলা প্রথমবারের মত ভারতে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই ‘ক্লাউড এফএক্স’ ব্র্যান্ডনেমের এই হ্যান্ডসেট বিক্রি শুরু হবে। মাত্র ৩৩ ডলার (২ হাজার রুপির মত) দামের স্মার্টফোনটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি ইনটেক্স টেকনোলজিস। ক্লাউড এফএক্স…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!