এইচটিসি আনছে ‘সবচেয়ে সুলভ’ ফোরজি এন্ড্রয়েড স্মার্টফোন

নতুন একটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচটিসি। কোম্পানিটি বলছে, এটিই হচ্ছে তাদের সবচেয়ে সস্তা ফোরজি এন্ড্রয়েড স্মার্টফোন। ‘ডিসায়ার ৫১০ (Desire 510)’ মডেলের এই ডিভাইসটি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (ফোরজি) সমর্থন করবে এবং দামেও সুলভ হবে- এমনটিই জানিয়েছে এইচটিসি।

ডিজায়ার ৫১০ ফোনে থাকছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন, কোয়ালকম কোয়াডকোর ১.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর, ৮জিবি স্টোরেজ, ১জিবি র‍্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ২১০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

এইচটিসি ডিজায়ার ৫১০ স্মার্টফোনটি এন্ড্রয়েড ৪.৪ অপারেটিং সিস্টেমে চলবে। তবে এতে এইচটিসির নিজস্ব ‘সেন্স’ স্কিন ইনস্টল করা থাকবে।

ডিভাইসটি ইউরোপ ও এশিয়ার নির্দিষ্ট কিছু দেশ থেকে যাত্রা শুরু করবে। এর কোনো রিলিজ ডেট কিংবা সম্ভাব্য মূল্য জানায়নি এইচটিসি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading