৯ সেপ্টেম্বর বিশেষ ইভেন্টে নতুন ডিভাইস উন্মোচন করবে অ্যাপল

বেশ কিছুদিন ধরেই অ্যাপলের নতুন আইফোন ও সম্ভাব্য স্মার্টওয়াচ প্রকাশের দিনক্ষণ নিয়ে গুজব চলে আসছিল। একাধিক সূত্র বলেছে, আগামী ৯ সেপ্টেম্বর আইফোন ৬ প্রকাশ করা হবে। তবে কেউই পুরোপুরি নিশ্চিত ছিল না। এবার অ্যাপল নিজেই এ ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে। ৯ সেপ্টেম্বর একটি প্রেস ইভেন্ট আয়োজন করছে কোম্পানিটি, যেখানে ‘আরও কিছু বলার’ ইচ্ছা প্রকাশ করেছে অ্যাপল।

apple sept 9 event

বোঝাই যাচ্ছে, সপ্তাহখানেক পরে নতুন পণ্য উন্মোচন করতে যাচ্ছে টেক জায়ান্ট। প্রযুক্তিবোদ্ধাদের ধারণা, ঐদিন নতুন মডেলের আইফোন এবং সম্ভবত স্মার্টওয়াচও লঞ্চ করবে অ্যাপল।

ধারনা করা হচ্ছে, ৯ সেপ্টেম্বরের বিশেষ ইভেন্টে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি স্ক্রিনের দুই মডেলের আইফোন প্রকাশ করবে অ্যাপল।

যাইহোক, প্রযুক্তি বিশ্বের জন্য অ্যাপল সামনে কী চমক আনছে তা জানার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। সবার আগে প্রযুক্তির সকল আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading