বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসফটের এমএসএন ম্যাসেঞ্জার

windows-live-messenger msnসফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এমএসএন মেসেঞ্জার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ১৫ বছরের পুরনো এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ইতোমধ্যেই গুটিয়ে নেয়া হলেও চীনে এখনও সেবাটি চলছে। আগামী ৩১ অক্টোবর সর্বশেষ মার্কেট হিসেবে চীনেও বন্ধ হয়ে যাবে এমএসএন।

গত বছরের জানুয়ারি থেকেই এমএসএন (উইন্ডোজ লাইভ) ব্যবহারকারীদের স্কাইপে চলে আসার আহ্বান জানায় মাইক্রোসফট। স্কাইপ এবং এমএসএন একাউন্ট সংযুক্ত করার প্রক্রিয়াও চালু করে রেডমন্ড। এরপর ২০১৩’র মার্চে এমএসএন বন্ধ করে দেয়া হয়। তবে চীনে স্থানীয় কোম্পানি টম কর্তৃক এমএসএন পরিচালিত হয়ে আসায় সেখানে তাৎক্ষণিকভাবে সেবাটি বন্ধ করতে পারেনি মাইক্রোসফট।

শেষ পর্যন্ত চীনেও এমএসএন বন্ধের দিনক্ষণ ঠিক করে ফেলেছে উইন্ডোজ নির্মাতা। আগামী ৩১ অক্টোবর থেকে পুরোপুরি অতীত হয়ে যাবে এমএসএন মেসেঞ্জার।

মাইক্রোসফট এখন সবাইকে স্কাইপ ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে, কেননা জনপ্রিয় অনলাইন যোগাযোগের সেবা স্কাইপের মালিকও এই মাইক্রোসফট। আর চীনে যেসব এমএসএন গ্রাহক স্কাইপে চলে আসবেন তাদের ২ ডলার বোনাস দিচ্ছে মাইক্রোসফট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading