আরাফাত বিন সুলতান

আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

এন্ড্রয়েড চালিত নরম্যান্ডি বা ‘এক্স’ ফোনের সংকেত দিল নকিয়া

ফিনিশ মোবাইল ফোন নির্মাতা নকিয়ার বহুল আলোচিত এন্ড্রয়েড হ্যান্ডসেট ‘নরম্যান্ডি’র একাধিক ইমেজ ও স্ক্রিনশট ফাঁস হয়েছে ইতোপূর্বেই। কিন্তু এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া। আগামী সপ্তাহে কোম্পানিটি মধ্যম বাজেটের এই এন্ড্রয়েড স্মার্টফোন ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।…

ফেসবুকে যেভাবে বুঝবেন যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন

এ বছর ফেব্রুয়ারিতে ১০ বছর অতিক্রম করল ফেসবুক। আপনি যদি সাইটটির শুরুর দিকের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে খেয়াল করে দেখুন, অনেকটা পথ দূরে চলে এসেছেন। ফেসবুক শুধু আপনার বন্ধুদের নিউজফিড স্টোরিগুলোই তুলে আনে এমনটি নয়, বরং এখানে আপনি নিজের সম্বন্ধেও…

২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

বাংলাদেশে ২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩ এপ্রিল। ঐদিন বাংলা ১ম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এখানে পরীক্ষার সময়সূচী এমবেড করে দেয়া হল। আপনি চাইলে এই লিংক থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। 

যে কারণে আইফোন স্ক্রিনে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করতে চাচ্ছে অ্যাপল

সম্প্রতি অ্যাপল একটি নতুন ধরণের স্মার্ট ডিভাইস স্ক্রিন প্রযুক্তিতে বিনিয়োগ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ৯টু৫ ম্যাক লিখছে, চলতি মাসের শেষ নাগাদ কোম্পানিটির ‘স্যাফায়ার ক্রিস্টাল’ স্ক্রিন তৈরির জন্য নির্মিত প্ল্যান্ট চালু হবে। কিন্তু এই স্যাফায়ার ক্রিস্টাল জিনিসটা কী? এই পোস্টে…

এল সিরিজের নতুন তিনটি স্মার্টফোন আনছে এলজি

কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা এলজি তাদের এল সিরিজ থ্রি মডেলের নতুন তিনটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলো হচ্ছে এল৪০, এল৭০ এবং এল৯০; তিনটি ডিভাইসেই থাকছে এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট, ১.২ গিগাহার্টজ প্রসেসর, এলজি স্মার্ট কভার- কুইক উইন্ডো প্রভৃতি। স্মার্টফোনগুলোর মূল…

রানা প্লাজা বিপর্যয়ের ছবি পেল ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার

ফাইনাল এমব্রেস (ছবিটি দেখতে সূত্র লিংক ভিজিট করুন) – তবে অনেক সময় তাদের সার্ভার এভেইলেবল নাও হতে পারে। সারা বিশ্বের সংবাদভিত্তিক আলোকচিত্র বা প্রেস ফটোগ্রাফি নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ প্রতিযোগিতায় এ বছর দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের রানা প্লাজা ট্র্যাজেডির…

ব্র্যাক ব্যাংকের বিকাশ সেবা বিঘ্নিত

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’ ব্যবহারকারীরা গত কয়েকদিন ধরে সার্ভিসটি নিতে মারাত্নক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিকাশ ইউএসএসডি মেন্যু *247# নাম্বারে ডায়াল করলে “সরি, ইয়োর রিকোয়েস্টেড সার্ভিস ক্যানট বি সার্ভড অ্যাট দিস মোমেন্ট। প্লিজ ট্রাই আফটার সামটাইম।” এতে মোবাইল নির্ভর…

চালু হল বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুত কেন্দ্র

ক্যালিফোর্নিয়ার মোজেইভ মরুভূমিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি চালিত বিদ্যুৎ কেন্দ্র। কয়েক বছর ধরে পরীক্ষা-নীরিক্ষার পর ১৩ই ফেব্রুয়ারি প্ল্যান্টটি অফিসিয়ালি লঞ্চ করেছে। ইভানপাহ সোলার ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম নামের এই বিদ্যুৎকেন্দ্রের যৌথ মালিক হচ্ছে এনআরজি এনার্জি, ব্রাইটসোর্স এনার্জি ও…

উইন্ডোজে এন্ড্রয়েড অ্যাপ চালাতে ইচ্ছুক মাইক্রোসফট!

উইন্ডোজ চালিত মোবাইল ও কম্পিউটারের ব্যবহারযোগ্যতা অধিক পরিমাণে বৃদ্ধির লক্ষ্যে প্ল্যাটফর্মটিতে এন্ড্রয়েড এপ্লিকেশন চালানোর ব্যবস্থা করে দেয়ার চিন্তাভাবনা করছে মাইক্রোসফট। রেডমন্ডের পরিকল্পনার সাথে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি সাইট দি ভার্জ এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি লিখছে, মাইক্রোসফটের নিয়ন্ত্রণাধীন একটি…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!