এল সিরিজের নতুন তিনটি স্মার্টফোন আনছে এলজি

কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা এলজি তাদের এল সিরিজ থ্রি মডেলের নতুন তিনটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলো হচ্ছে এল৪০, এল৭০ এবং এল৯০; তিনটি ডিভাইসেই থাকছে এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট, ১.২ গিগাহার্টজ প্রসেসর, এলজি স্মার্ট কভার- কুইক উইন্ডো প্রভৃতি। স্মার্টফোনগুলোর মূল পার্থক্য হচ্ছে এদের স্ক্রিন সাইজ। এল সিরিজের নতুন এসব ফোনে এলটিই/ফোরজি সমর্থন নেই। এগুলো মূলত উন্নয়নশীল বাজারের জন্যই ডিজাইন করা হয়েছে। চলুন জেনে নিই সেটগুলোর স্পেসিফিকেশনঃ

এল৯০

  • ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
  • ৪.৭ ইঞ্চি আইপিএস কিউএইচডি স্ক্রিন (৯৬০ x ৫৪০পি)
  • ৮ জিবি স্টোরেজ, ১ জিবি র‍্যাম
  • ৮ মেগাপিক্সেল/ ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা
  • ২৫৪০ এমএএইচ ব্যাটারি
  • এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট, থ্রিজি

এল৭০

  • ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর
  • ৪.৫ ইঞ্চি আইপিএস স্ক্রিন (৮০০ x ৪০০পি)
  • ৪জিবি স্টোরেজ, ১জিবি র‍্যাম
  • ৮/৫ মেগাপিক্সেল বা ভিজিএ ক্যামেরা (মার্কেট অনুযায়ী পরিবর্তিত হবে)
  • ২১০০ এমএএইচ ব্যাটারি
  • এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস, থ্রিজি

এল৪০

  • ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর
  • ৩.৫ ইঞ্চি স্ক্রিন (৪৮০ x ৩২০পি)
  • ৩ মেগাপিক্সেল ক্যামেরা
  • ১৭০০/১৫৪০ এমএএইচ ব্যাটারি
  • ৪জিবি স্টোরেজ, ৫১২ এমবি র‍্যাম
  • এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস, থ্রিজি

নতুন এই তিন স্মার্টফোনের কোনও রিলিজ ডেট বা সম্ভাব্য মুল্য প্রকাশ করেনি এলজি। স্পেসিফিকেশন দেখে কোন মডেলটির কেমন মূল্য হতে পারে বলে আপনার মনে হয়?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading