ই-সিম আনছে বাংলালিংক! জানুন বিস্তারিত

প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে দেশের টেলিকম কোম্পানিগুলোও সমানভাবে কাজ করে যাচ্ছে। ই-সিম প্রযুক্তি বিশ্বব্যাপী ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশে গ্রামীণফোন এর হাত ধরে ই-সিম এর যাত্রা শুরু হয়। এবার বাংলালিংক ই-সিম সুবিধা আনার ঘোষণা দিলো।

যারা ই-সিম সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি, ই-সিম হলো ফোনের মধ্যে থাকা একটি এমবেডেড সিম। সাধারণ সিম এবং ইসিম এর মধ্যে পার্থক্য হলো, eSIM দ্বারা কোনো অপারেটর এর নেটওয়ার্ক ব্যবহার করতে ফিজিক্যাল চিপ ব্যবহার প্রয়োজন হয়না। অর্থাৎ ই-সিম এর কল্যাণে প্রচলিত সিম কার্ড ছাড়াই সিমের সুবিধাসমূহ পাওয়া যাবে।

পরিবেশগত সুবিধার পাশাপাশি দেশজুড়ে এক নতুন ডিজিটাল বিপ্লব নিয়ে আসা বাংলালিংক ই-সিম এর প্রধান লক্ষ্য। এই নতুন প্রযুক্তি দেশের অন্যান্য টেলিকম কোম্পানিগুলোও নিয়ে আসলে এর পুরো সুবিধা উপভোগ করা যাবে। আশা করা যায় খুব শীঘ্রই দেশের অন্যান্য অপারেটরগুলোও ই-সিম সুবিধা নিয়ে আসবে।

যেসব ডিভাইসে বাংলালিংক ই-সিম কাজ করবে

অ্যাপল, স্যামসাং ও গুগল এর একাধিক ডিভাইসে বাংলালিংক ই-সিম কাজ করবে। ব্র্যান্ডগুলোর যেসব ফোনে বাংলালিংক ই-সিম কাজ করবে সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

অ্যাপল 

  • আইফোন ১৪
  • আইফোন ১৪ প্লাস
  • আইফোন ১৪ প্রো ম্যাক্স
  • আইফোন ১৪ প্রো
  • আইফোন ১৩, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স, ১৩ মিনি
  • আইফোন ১২, ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স, ১২ মিনি
  • আইফোন এসই
  • আইফোন ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স
  • আইফোন ১০এস, ১০এস ম্যাক্স
  • আইফোন ১০আর
  • আইপ্যাড প্রো ১২.৯ইঞ্চি (4th generation)
  • আইপ্যাড প্রো ১২.৯ইঞ্চি (3rd generation)
  • আইপ্যাড প্রো ১১ইঞ্চি (2nd generation)
  • আইপ্যাড প্রো ১১ইঞ্চি (1st generation)
  • আইপ্যাড এয়ার (4th generation)
  • আইপ্যাড এয়ার (3rd generation)
  • আইপ্যাড (8th generation)
  • আইপ্যাড (7th generation)
  • আইপ্যাড মিনি (5th generation)

স্যামসাং

  • স্যামসাং গ্যালাক্সি এস২২, এস২২ আলট্রা
  • স্যামসাং ফোল্ড এলটিই মডেল
  • স্যামসাং জি ফ্লিপ ৪
  • স্যামসাং জি ফোল্ড ৪
  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩
  • স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ
  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ২
  • স্যামসাং গ্যালাক্সি ফোল্ড
  • স্যামসাং গ্যালাক্সি এস২১+ 
  • স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এফই
  • স্যামসাং গ্যালাক্সি এস২০, এস২০+ ও এস২০ আলট্রা

গুগল

  • গুগল পিক্সেল ৭ প্রো
  • গুগল পিক্সেল ৭
  • গুগল পিক্সেল ৬ প্রো
  • গুগল পিক্সেল ৬
  • গুগল পিক্সেল ৬এ ৫জি
  • গুগল পিক্সেল ৫
  • গুগল পিক্সেল ৪এ
  • গুগল পিক্সেল ৪
  • গুগল পিক্সেল ৩ & এক্সএল
  • গুগল পিক্সেল ২

বাংলালিংক ই-সিম কিভাবে কিনবেন

বাংলালিংক ই-সিম কেনা যাবে নিকটতম বাংলালিংক সার্ভিস সেন্টার থেকে। সেখান থেকে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করে ইন্টারনেট ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ই-সিম প্রোফাইল যুক্ত করে সিম একটিভ করা যাবে। বাংলালিংকের ওয়েবসাইটে এমনটিই জানা গেছে

বাংলালিংকে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

সাধারণ সিম থেকে চাইলে ই-সিমে মাইগ্রেট করা যাবে। সেক্ষেত্রে বাংলালিংক সার্ভিস সেন্টারে গিয়ে মাইগ্রেশন অনুরোধ করতে হবে ও এরপর সিম কিট ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ই-সিম একটিভেশন সম্পন্ন করা যাবে।

হ্যান্ডসেট পরিবর্তন করলে ই-সিম ব্যবহারের প্রক্রিয়া একই থাকবে। নতুন ডিভাইসে কিউআর কোড স্ক্যান করে প্রোফাইল যুক্ত করে উক্ত সিম ব্যবহার করা যাবে। একই ডিভাইসে একাধিক ই-সিম ব্যবহার করা যাবে ও একই সাথে ২টি প্রোফাইল অর্থাৎ সিম একটিভ থাকবে।

এছাড়া আপনি চাইলে ই-সিম থেকে প্লাস্টিক সিমেও মাইগ্রেট করতে পারবেন। বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে এই সিম সংগ্রহ করতে পারবেন।

👉 ভিডিওঃ গ্রামীণফোন ই-সিম সম্পর্কে যেসব তথ্য আপনার জানা দরকার

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading