উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের ২০জিবি ফ্রি স্কাইড্রাইভ স্টোরেজ দিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফট তাদের উইন্ডোজ ফোন ওএস চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের বিশেষ উপহার দিতে শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় উইন্ডোজ মোবাইল ইউজাররা তাদের স্কাইড্রাইভ একাউন্টে ১ বছরের জন্য ২০ গিগাবাইট ফ্রি স্টোরেজ উপভোগ করতে পারবেন। আপনি যদি একজন ডাব্লিউপি ডিভাইস মালিক হয়ে থাকেন তাহলে এক্ষুণি আপনার ইমেইল ইনবক্স চেক করে দেখুন সেখানে এ সঙ্ক্রান্ত মেইল চলে আসতে পারে।

এই ২০ জিবি বাড়তি স্পেস নিজ থেকেই আপনার স্কাইড্রাইভ একাউন্টে যুক্ত হবেনা। বরং ইমেইলে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী এক্টিভেট করে নিতে হবে। বর্তমানে স্কাইড্রাইভে সকল কাস্টমার বাই ডিফল্ট ৭ জিবি ফ্রি স্টোরেজ পাচ্ছেন। এছাড়া, সার্ফেস ২ অথবা সার্ফেস প্রো ২ ট্যাবলেট কিনলেও ক্রেতারা ২ বছরের জন্য ২০০ জিবি স্কাইড্রাইভ ক্লাউড স্পেস পাবেন।

তবে নতুন ২০ জিবি অফারের জন্য এখনও পর্যন্ত আলাদা কোন ঘোষণা দেয়নি মাইক্রোসফট। তারা শুধু ইমেইলের মাধ্যমেই ‘উৎসুক’ ব্যবহারকারীদেরকে সুযোগটির কথা জানাচ্ছে।

আপনি কি উইন্ডোজ ফোন ব্যবহার করেন? আপনার ইমেইল এড্রেসেও কি এ ধরণের কোন মেইল এসেছে? আশা করি আমাদের সবার সাথে তথ্যটি শেয়ার করবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading