প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ একাউন্টের তথ্য ফাঁস! করণীয় জানুন

ব্যবসায়িক দিক দিয়ে দিন তেমন একটা ভালো যাচ্ছেনা ফেসবুক তথা মেটা’র। সম্প্রতি মেটাভার্সকে কোম্পানিটির আসল ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এরপর অনেক কর্মী ছাঁটাই এর ঘটনাও কারো অজানা নয়।

এসব সমস্যার মধ্যে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে কোম্পানিটি। কিন্তু এরই মধ্যে হোয়াটসঅ্যাপ ভাইরাল হয়ে গেছে এক দুর্ভাগ্যজনক খবরের কারণে, সম্প্রতি বড় ধরনের তথ্য ফাঁস এর কারণে অনেক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ৮৪টি দেশের ৪৮৭মিলিয়ন ব্যবহারকারীর ফোন নাম্বার ওপেনলি বিক্রি করেছে একজন হ্যাকার। ৪৮৭মিলিয়ন ফোন নাম্বারের মধ্যে মধ্যে ৩২মিলিয়ন ছিলো যুক্তরাষ্ট্রের, ৪৫মিলিয়ন ছিলো মিশরের, ৫মিলিয়ন ইটালির, ২৯মিলিয়ন সৌদি আরবের। এছাড়া এই তালিকায় ফ্রান্সের ২০মিলিয়ন, রাশিয়ার ১০মিলিয়ন এবং ১০মিলিয়ন ব্রিটিশ ফোন নাম্বার ছিলো। এছাড়া ব্রাজিলের ৮মিলিয়ন ব্যবহারকারীর ফোন নাম্বারও ছিলো এই তালিকায়।

তবে মার্ক জাকারবার্গ এর সম্প্রতি এক দাবির সাথে এই ডাটা ব্রিচ বেশ সাংঘর্ষিক। মার্ক কিছুদিন আগেই বলেন যে আইমেসেজ এর চেয়ে হোয়াটসঅ্যাপ অনেক বেশি প্রাইভেট ও সিকিউর। কিন্তু দুঃখের বিষয় হলো এই মন্তব্যের এক মাসের মধ্যেই এই বিশাল ডাটা ব্রিচ এর ঘটনা ঘটে গেলো। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ। অন্যদিকে অ্যান্ড্রয়েডে মেসেজ পাঠানোর ক্ষেত্রে সাধারণ এসএমএস প্রযুক্তি ব্যবহার করে আইমেসেজ।

এরপরেও হোয়াটসঅ্যাপ এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি তেমন একটা কাজে আসলোনা। এই ডাটা ব্রিচ এর অংশ হিসেবে এই বিশাল সংখ্যার ফোন নাম্বার ফাঁস হয়ে গেলো। তবে দেখার বিষয় হলো এই ব্যাপারে হোয়াটসঅ্যাপ কী বলে। এখনো অফিসিয়ালি এই ডাটা ব্রিচ সম্পর্কে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিশ্বব্যাপী বর্তমানে হোয়াটসঅ্যাপ এর ২বিলিয়নের অধিক ব্যবহারকারী রয়েছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে এটি একটি। আর এর মানে হলো সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মধ্যে প্রায় চার ভাগের এক ভাগ ব্যবহারকারীর তথ্য বর্তমানে ঝুঁকিতে রয়েছে।

এমন অবস্থায় আপনার হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে কোনো মেসেজ এলে সাবধান থাকুন। বিভিন্ন চমকপ্রদ অফার কিংবা লটারির কথা বলে অনেক প্রতারক মেসেজ পাঠাতে পারে। সেসব মেসেজে বিভিন্ন ক্ষতিকর লিংক থাকতে পারে। সেসব লিংক ভুলেও ক্লিক করবেন না। এছাড়া সন্দেহজনক মেসেজের রিপ্লাই দিবেন না। প্রোফাইল পিকচার পরিবর্তন করে ব্যক্তিগত তথ্য যত লুকিয়ে ফেলা যায় সেই চেষ্টা করুন।

👉 SSC Result 2022 – How to Get SSC Result with Marksheet

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading