ক্যানন আনছে ১২০ মেগাপিক্সেল ক্যামেরা: তৈরি করছে ২৫০ MP সেন্সর

 canon 120-megapixel-SLR-camera

আপনি যদি মনে করেন যে আপনার ক্যামেরায় আপনার চেহারা ঠিকভাবে ধরা পড়ছে না তাহলে আপনার জন্য ক্যানন নিয়ে এসেছে EOS সিরিজের ১২০ মেগাপিক্সেল ক্যামেরা। হ্যাঁ, ক্যানন এক্সপো’তে এই সপ্তাহে এরকমই একটি ক্যামেরার প্রোটোটাইপ দেখিয়েছে কোম্পানিটি। এর মডেল নাম্বার হচ্ছে EOS 120M, যা Y038 নামেও পরিচিত। এখন বাজারে ক্যাননের সর্বোচ্চ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এই ক্যামেরার দ্বারা চাইলে মানুষের আইবল, লোমকূপের ছবিও তোলা যাবে।

এই ক্যামেরাটি এখনো বাজারে আনার উপযুক্ত হয়নি বলে জানিয়েছে ক্যানন। ইওএস ১২০এম ক্যামেরায় থাকবে ২৪-৭০মিমি লেন্স যার সাহায্যে টুকিটাকি সরঞ্জামাদির ছবিও তোলা যাবে। এর সাহায্যে তোলা ছবি দেখতে অনেকটা স্বপ্নের মত হবে। ছবি গুলো একদম আসল হবে কিন্তু দেখতে অনেকটা পেইন্টিং এর মত লাগবে।

ক্যাননের নতুন এই ক্যামেরা অপরাধী শনাক্তকরণের কাজেও অনেক সাহায্য করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এর লেন্স এতই শক্তিশালী যে কোনো মানুষের চোখের রেটিনায় কোন ছবি রিফ্লেক্ট করছে তাও দেখা যাবে। এই ক্যামেরাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে।

শুধু এতটুকুই নয়। ক্যানন ২৫০ মেগাপিক্সেলের এপিএস-এইচ সেন্সর ডেভলপ করারও ঘোষণা দিয়েছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা আমাদের মাইক্রোস্কপিক ভুলগুলোও নিজের চোখে দেখতে পারব।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading