নতুন স্ট্রিট ভিউ অ্যাপ লঞ্চ করল গুগল

streetview app img

গুগল একটি স্ট্যান্ড্যালোন স্ট্রিটভিউ অ্যাপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। মূল গুগল ম্যাপস অ্যাপের বাইরে এখন এই নতুন অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা তাদের পচ্ছন্দনীয় জায়গার ৩৬০ ডিগ্রী ছবি দেখতে পারবেন।

গুগল স্ট্রিটভিউ অ্যাপের সাহায্যে কোন ব্যবহারকারী তার পচ্ছন্দনীয় জায়গাগুলোর ছবি আপলোড করে দিতে পারবেন। চাইলে তারা অন্য কোন ব্যবহারকারীর আপলোডকৃত ছবিও এই অ্যাপের সাহায্যে দেখতে পারবেন।

এতে তৎক্ষণাৎ কোন জায়গার ছবি আপলোডের সুবিধা থাকায় অ্যাপটি অনেক জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে।

ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার মাধ্যমে এর জন্য ছবি তুলতে পারবেন। তবে ৩৬০ ডিগ্রি কোণে (সবদিক থেকে) ছবি তোলার জন্য নির্মিত বিশেষ ক্যামেরা যেমন Ricoh Theta S, NCTech iris 360 এর সাহায্যেও ৩৬০ ডিগ্রি ছবি তোলা যাবে। গুগল প্লে স্টোর থেকে এন্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading