ফেসবুকে এলো নতুন বুকমার্ক ফিচার ‘সেইভ’

facebook logo.... 4343আমরা অনেক সময় ব্যস্ততার মধ্যেও অল্প সময়ের জন্য ফেসবুকে লগইন করে থাকি। তখন দরকারি বা মজার কোনো পোস্ট দেখা গেলেও সময়ের অভাবে সেগুলো বিস্তারিত পড়তে না পেরে আফসোস করতে হয়। কিন্তু ফেসবুকে যদি সহজেই এসব পোস্ট বুকমার্ক আকারে সংরক্ষণ করা যেত, তাহলে পরবর্তীতে এগুলো সময় করে পড়ে নেয়া সম্ভব হত, তাইনা?

হ্যাঁ, দেরীতে হলেও শেষ পর্যন্ত বুকমার্কিং ফিচার চালু করেছে ফেসবুক। ‘সেইভ’ নামের এই নতুন ফিচারটির মাধ্যমে আপনি ফেসবুক পোস্ট (লিংক, প্লেস, মিউজিক, বুক, মুভি, টিভি শো) বুকমার্ক আকারে ফেসবুকেই সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে এসব কনটেন্ট ফেসবুক থেকে ব্রাউজ করে ভিজিট করা যাবে। এছাড়া সেগুলো শেয়ারও করতে পারবেন।

fb save

ফেসবুকে উপরোক্ত কোনো ক্যাটেগরির পোস্ট সেইভ করে রাখতে চাইলে পোস্টের উপরে ডানপাশে নিম্নমুখী তীরে ক্লিক করুন। এবার যে মেন্যুটি আসবে সেখানে সেইভ অপশন পাবেন। এছাড়া, পোস্টের নিচের দিকে ডানপাশেও ‘সেইভ’ বাটন যোগ করছে ফেসবুক। এসকল অপশন এই মুহুর্তে সবার অ্যাকাউন্টে চালু না হলেও কিছুদিনের মধ্যেই ফিচারটি চলে আসবে।

fb savedকম্পিউটারে ফেসবুক ব্রাউজ করার সময় নিউজফিডের বামদিকে ‘সেইভড’ বাটনে ক্লিক করলে আপনার সকল ফেসবুক বুকমার্ক ব্রাউজ করতে পারবেন। আর মোবাইলে ‘মোর’ ট্যাবে ক্লিক করলেই সেইভ করা লিংকগুলো দেখা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading