জেদ্দা টু ঢাকা বিমান টিকেট দাম

আধুনিক সময়ে এসে বিমান ভ্রমণ হয়ে উঠেছে খুব স্বাভাবিক এটি ভ্রমণ মাধ্যম। সারা বিশ্বে অসংখ্য এয়ারলাইন্স প্রতিদিন হাজার হাজার ফ্লাইট পরিচালনা করছে বিভিন্ন গন্তব্যে। বিমানের প্রযুক্তি সহজলভ্য হবার সাথে সাথে বিমান ভ্রমণে খরচও কমে এসেছে অনেকটাই। তাই আরও অধিক মানুষ বিমান ভ্রমণে আগ্রহী হচ্ছেন।

এই ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের অসংখ্য ফ্লাইট পরিচালিত হয়। এসব ফ্লাইটের মধ্যে আছে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের বিমান। বাংলাদেশ থেকে বিশ্বের বেশ কিছু গন্তব্য অত্যন্ত জনপ্রিয়। আর তাই এয়ালাইন্সগুলোও এসব গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে।

দেশ থেকে যেসব গন্তব্যে বিমান অত্যন্ত জনপ্রিয় এর মধ্যে রয়েছে সৌদি আরব। হজ্জ-ওমরা ছাড়াও ভ্রমণের উদ্দেশ্যে অনেকেই সৌদি আরবের বিভিন্ন শহরে বিমান যাত্রা করে থাকেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য হচ্ছে জেদ্দা। সৌদি আরবের উক্ত বন্দর শহর পরিচিত মক্কা এবং মদিনার প্রবেশদ্বার হিসেবে। সেখান থেকে সহজে মক্কা এবং মদিনায় যাওয়া ছাড়াও ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান শহরটি। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় আছে অসংখ্য রিসোর্ট এবং ট্যুরিস্ট আকর্ষণ। কাজেই বাংলাদেশ থেকে জেদ্দা কিংবা জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত রুটটি সবসময়ই বেশ ব্যস্ত থাকে।

চাহিদাসম্পন্ন রুট হওয়ায় বেশ কিছু এয়ারলাইন্স এই রুটে নিয়মিত তাদের ফ্লাইট পরিচালনা করে। বিভিন্ন উদ্দেশ্যে অনেকেই জেদ্দাহতে বিমান যাত্রা করতে চান। তবে যে কোন স্থানে ভ্রমণের পূর্বে বিমান ভাড়া একটি বড় ব্যাপার। সাশ্রয়ে ভ্রমণ করতে চাইলে আগে থেকেই বিমান ভাড়া নিয়ে ধারণা থাকলে পরিকল্পনা করতে সুবিধা হয়। এই পোস্টে জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত রুটের বিমান ভাড়া নিয়ে ধারণা পেয়ে যাবেন। এছাড়া এই রুটে যেসব এয়ারলাইন্স তাদের সেবা দিচ্ছে এবং কেমন সময় লাগে এ বিষয়েও আলোচনা থাকবে এখানে।

জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত যেসব বিমান সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করছে

জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রতিদিন নিয়মিত অসংখ্য ফ্লাইট ঢাকা পর্যন্ত পরিচালনা করে বিভিন্ন দেশি এবং বিদেশি এয়ারলাইন্স। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি এবং স্টপেজ দুই ধরণের ফ্লাইটই রয়েছে। দেশীয় এয়ারলাইন্স হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া অনেকগুলো আন্তর্জাতিক বিমান সংস্থা নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। এদের মধ্যে আছেঃ ইন্ডিগো এয়ার, এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই, সালাম এয়ার, কাতার এয়ারওয়েস, ওমান এয়ার, ভিস্তারা, এমিরেটস, গালফ এয়ার, ইতিহাদ এয়ারওয়েস, কুয়েত এয়ারওয়েস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, তুরকিশ এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, এপিজি এয়ারলাইন্স ইত্যাদি।

ফ্লাইট ও টিকেটের ধরণ

ফ্লাইট ও টিকেটের ধরণের উপর নির্ভর করে বিমানের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। অন্যান্য যে কোন রুটের মতোই এখানে ফ্লাইটের ধরণ এবং টিকেটের ধরণে ভিন্নতা রয়েছে বিভিন্ন এয়ারলাইন্সে।

মূলত আপনি ইকোনমি কিংবা বিজনেস ক্লাস দুই ধরণের টিকেট কাটতে পারবেন। সাশ্রয়ে ভ্রমণের জন্য ইকোনমি ক্লাস সেরা, অপরদিকে বিজনেস ক্লাস দেবে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা। তবে বিজনেস ক্লাসের টিকেটের দাম তুলনামূলক বেশি।

এছাড়া আপনি সরাসরি বা স্টপেজ ফ্লাইটের টিকেট কাটতে পারেন। সরাসরি ফ্লাইটগুলো দ্রুততম সময়ে কোথাও না থেমে জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেবে আপনাকে। অপরদিকে স্টপেজ ফ্লাইট বিভিন্ন এয়ারপোর্টে থেমে এরপর ফ্লাইট পরিবর্তন করে ঢাকা পৌঁছাতে পারবেন আপনি। তবে এতে কিছুটা সময় বেশি লাগবে।

জেদ্দা থেকে ঢাকা বিমান টিকেটের দাম

জেদ্দা থেকে ঢাকা বিমানের টিকেটের দাম নির্ধারিত বা নির্দিষ্ট নয়। অন্য সকল রুটের মতোই এই রুটেও টিকেটের দাম নিয়মিত পরিবর্তিত হয়। টিকেটের মূল্য নির্ধারিত হয় চাহিদা, সময়, আসনের ধরণ, ফ্লাইটের ধরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কাজেই এখানে শুধু টিকেটের আনুমানিক মূল্য সম্পর্কে ধারণা দেয়া যেতে পারে। নির্দিষ্ট দিনের টিকেটের মূল্য জানতে বিভিন্ন টিকেট বুকিং ওয়েবসাইটে সার্চ করে দেখে নিতে পারেন। সাশ্রয়ী মূল্যে টিকেট পেতে আগে থেকেই বুকিং করে রাখা উত্তম।

জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত সবথেকে সাশ্রয়ী বিমান টিকেট দিচ্ছে ইন্ডিগো এয়ার। ভারতের এই এয়ারলাইন্সে আপনি টিকেট পাবেন ১৭ হাজার ৫০০ টাকা থেকে ২৮ হাজার ৫০০ টাকার মধ্যে। তাদের সকল ফ্লাইটই স্টপেজ ফ্লাইট। ভারতের বিভিন্ন বিমান বন্দরে বিমান পরিবর্তন করে ঢাকায় পৌঁছাতে সময় লাগতে পারে ১০ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

jehhah to dhaka flight ticket cost

এরপর আপনি এয়ার এরাবিয়ার বিভিন্ন ফ্লাইটে সাশ্রয়ে ঢাকা পৌঁছাতে পারেন। মাত্র ২১ হাজার টাকা থেকে তারা ঢাকার বিভিন্ন ফ্লাইটের টিকেট দিচ্ছে। ৫৩ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের অনেক ফ্লাইট পাবেন তাদের। তবে এগুলো সবই স্টপেজ ফ্লাইট। শারজাহতে স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছাতে সময় লাগতে পারে ২৪ ঘণ্টারও বেশি।

ফ্লাইদুবাইও এই রুটে সাশ্রয়ে বিমান টিকেট দিচ্ছে। তাদের টিকেট মূল্য শুরু হয় ২২ হাজার ৫০০ টাকা থেকে। ৩৪ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরণের ফ্লাইট টিকেট পাবেন তাদের। দুবাইতে স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছাতে আপনার সময় লাগতে পারে ১০ থেকে ২৪ ঘণ্টারও বেশি।

সালাম এয়ার ২৩ হাজার টাকা থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করে। ২৫ হাজার টাকা পর্যন্ত টিকেট রয়েছে তাদের। স্টপেজ দেবে মাস্কাটে। ঢাকা পৌঁছাতে সময় লাগবে ১৩ ঘণ্টা ২০ মিনিট তাদের যে কোন ফ্লাইটে।

জনপ্রিয় এয়ারলাইন্স কাতার এয়ারওয়েস ২৫ হাজার ৫০০ টাকা ৮০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ফ্লাইট টিকেট দিয়ে থাকে। দোহাতে একটি স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছাতে সময় লাগতে পারে ১২ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত।

ওমান এয়ারে ২৬ হাজার ৫০০ টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত মূল্যে বিভিন্ন ফ্লাইটের টিকেট রয়েছে। মাস্কাটে স্টপেজ দিয়ে এই ফ্লাইটগুলোতে আপনি ঢাকা পৌঁছে যাবেন ১০ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে। ⭐️ Dubai to Dhaka Flight Ticket Price.

২৮ হাজার ৫০০ টাকা থেকে ৮৭ হাজার টাকা মূল্যের বিমান টিকেট রয়েছে ভিস্তারা এয়ারলাইন্সের। ভারতের বিভিন্ন বিমানবন্দরে এক বা একাধিক স্টপেজ দিয়ে ঢাকা পর্যন্ত সেবা দেয় তারা। সময় লাগে ১০ ঘণ্টা থেকে ৩২ ঘণ্টা পর্যন্ত।

বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স এমিরেটসও এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। ২৯ হাজার টাকা থেকে ১ লাখ ৫২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের অসংখ্য ফ্লাইট রয়েছে তাদের। বেশিরভাগ ফ্লাইটেই দুবাইতে আপনাকে বিমান পরিবর্তন করতে হবে। ১০ থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় লেগে যেতে পারে তাদের ফ্লাইটে।

৩০ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের টিকেট রয়েছে গালফ এয়ারের। বাহরাইনে স্টপেজ দিয়ে ১২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে ঢাকা পৌঁছাতে।

৩৫ হাজার ৫০০ টাকা থেকে কুয়েত এয়ারওয়েসের টিকেট মূল্য শুরু। ১০ ঘণ্টা ৩৫ মিনিটে কুয়েতে স্টপেজ দিয়ে ঢাকা পৌঁছে যেতে পারবেন আপনি এসব ফ্লাইটে। ⭐️ দাম্মাম টু ঢাকা বিমান ভাড়া

একমাত্র এয়ারলাইন্স হিসেবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনা করে। তাদের টিকেট মূল্য শুরু ৩৭ হাজার টাকা থেকে। ৭৫ হাজার টাকা পর্যন্ত সরাসরি এবং স্টপেজ সবধরনের অসংখ্য ফ্লাইট পাবেন তাদের। সরাসরি ফ্লাইটে ঢাকা পৌঁছাতে সময় লাগে মাত্র ৬ ঘণ্টা ৪৫ মিনিট।

ইতিহাদ এয়ারওয়েস ৪০ হাজার টাকা থেকে বেশ কিছু ফ্লাইট পরিচালনা করে। এগুলো সবই আবু ধাবিতে স্টপেজ দিয়ে পরিচালিত হয়। এছাড়া ৪০ হাজার ৫০০ টাকা থেকে তুরকিশ এয়ারলাইন্স, ৯৫ হাজার টাকা থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান পরিচালনা করে।

একমাত্র দেশীয় বিমান সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে দাম্মামে স্টপেজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে। টিকেটের মূল্য শুরু ১ লাখ ১০ হাজার টাকা থেকে।

অর্থাৎ এই জনপ্রিয় রুটে বাছাই করবার মতো অসংখ্য ফ্লাইট রয়েছে। তবে স্টপেজ ফ্লাইট হলেও কম খরচে সল্প সময়ে ঢাকা পৌঁছাতে সেরা ইন্ডিগো এয়ারলাইন্স। এছাড়া সরাসরি ফ্লাইটের জন্য সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকেও বিবেচনা করতে পারেন সহজেই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading