আবারো বাজার কাঁপাতে এলো সনি ওয়াকম্যান

435296-sony-nwz-zx1অনেকদিন বন্ধ থাকার পর আবারো নতুন রূপে ফিরে এসেছে সনির বাজার কাঁপানো ওয়াকম্যান। বেশ দামি এই ওয়াকম্যানের মডেল NWZ-ZX1।  নতুন এই ওয়াকম্যান অবশ্য তিন যুগ আগের ওয়াকম্যানের মত ক্যাসেট চালাবে না। এতে রয়েছে বেশ স্মার্ট কিছু ফিচার।

এটাকে আইপড টাচের সাথে তুলনা করা যায়। তবে এর পুরুত্ব ১৩.৫ মিমি এবং ওজন ১৩৯ গ্রাম যা আইপড টাচের চেয়ে বেশি। গত ডিসেম্বর থেকেই এটা জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। তবে আমেরিকার বাজারে কবে আসবে তা এখনো ধোঁয়াশা। সনি এর দাম রেখেছে ৭০০ মার্কিন ডলার যা আইপড টাচের তিনগুণ। এর অধিক মুল্যের কারনে গ্যাজেটটি আলোচিত হয়েছে।

তবে সনির প্রোডাক্ট ম্যানেজার বলেন, “ইঞ্জিনিয়ারদের কাছে আমাদের বার্তা ছিল যে দামের কথা চিন্তা না করে উৎকৃষ্ট একটি গ্যাজেট তৈরি করুন।”

অবশ্য সনির মতে এর ফিচারগুলো এর দামকে পুষিয়ে দেবে। অডিওর মানের ব্যাপারে যারা আপোষ করেন না তাদের জন্যই মূলত এই গ্যাজেট। এটি ২৪ বিট ১৯২ কিলোহার্টজ এর FLAC ফরম্যাট অডিও চালাতে পারে। এতে রয়েছে ৫ ব্যান্ডের ইকোয়ালাইজার ও অন্যান্য ফিচার। আরো আছে ৮৫৪ বাই ৪৮০ পিক্সেল ডিসপ্লে যা এইচডি ভিডিও চালাতে পারে। এর ১২৮ গিগাবাইট স্টোরেজ ও ৩২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গানপাগলদের মন কাড়তে বাধ্য, এমনটাই ভাবছে সনি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

বাংলাটেক গেস্টস
বাংলাটেক গেস্টস

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকমে যে কেউ চাইলে তাঁর পোস্ট প্রকাশ করতে পারেন। লেখা পাঠাতে চাইলে অনুগ্রহ করে যোগাযোগ করুন এই ইমেইলেঃ [email protected] অথবা www.facebook.com/Banglatech24 ফেসবুক পেইজে মেসেজ দিন।

Articles: 41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading