বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত জানুন

বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক বাঙ্গালী জীবন জীবিকার মান উন্নত করার লক্ষ্যে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিদেশে পাড়ি জমান। বাংলাদেশ থেকে যাওয়া এসব কর্মজীবি মানুষদের বলা যায় মূল গন্তব্যস্থল থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো। 

মধ্যপ্রাচ্যে বাঙালি শ্রমিকের চাহিদা থাকায় দেশের মানুষ এসব কাজের দিকে আগ্রহী হয়ে পড়ছে। এদের মধ্যে কাতারে প্রবাসী বাঙ্গালীদের সংখ্যা অনেক। কাতারে বসবাসরত মানুষের মধ্যে প্রায় ১ লক্ষ ৪০ হাজার প্রবাসী বাঙ্গালী রয়েছে বলে জানা যায়। কাতারে জীবনযাত্রার মান বৃদ্ধি করার উদ্দ্যেশ্যে যারা যেতে চান তারা অনেক সময় বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়ার খরচ সম্পর্কে জানেন না। আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়ার খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিবো। 

বাংলাদেশ থেকে কাতারে কোন এয়ারলাইন্সের বিমান চলাচল করে?

মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক প্রবাসী শ্রমিক নেয়ার ক্ষেত্রে কাতার অনেকাংশে এগিয়ে থাকে বিধায় কাতারে দেশি বিদেশি অনেক এয়ারলাইন্স চলাচল করে থাকে। এয়ার আরাবিয়া, গালফ এয়ার, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, তার্কিশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এপিজি এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারলাইন্স সহ বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিনিয়ত বাংলাদেশ থেকে কাতারে যাত্রী নিয়ে যাতায়াত করে থাকে।

এয়ার আরাবিয়াতে কাতারে যাওয়ার বিমান খরচ কত?

বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম বিমান খরচ এয়ার আবিয়াতে। এই এয়ারলাইন্সে বিমান টিকিটের খরচ প্রায় ৫৪ হাজার টাকা হয়ে থাকে। এই এয়ারলাইন্সের ঢাকা থেকে কাতার যেতে ১২ ঘন্টা থেকে প্রায় একদিন পর্যন্ত সময় লেগে যায়। এয়ার আরাবিয়া সাধারণত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে ট্রানজেকশন করে থাকে।

গালফ এয়ারে কাতার বিমান ভাড়া কত?

গালফ এয়ারে বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার বিমান ভাড়া সর্বনিম্ন প্রায় ৫৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৮১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। বাহারাইনে ট্রানজেকশন সম্পন্ন করা এই এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার সময়সীমা ১৫ থেকে ১৯ ঘণ্টার মতো হয়ে থাকে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স এ কাতারের বিমান টিকিটের খরচ কত?

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ থেকে কাতারে যাত্রী নিয়ে যাতায়াত করে থাকে। এই ফ্লাইটটি কলম্বোতে ট্রানজেকশন সম্পন্ন করে। প্রায় ১১ ঘণ্টা ২০ মিনিট সময়সীমার এই ফ্লাইটে টিকিট মূল্য প্রায় ৬১ হাজার টাকা। 

এমিরেটেসে বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়া কত?

সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের জনপ্রিয় কিছু এয়ারলাইন্স এর মধ্যে অন্যতম। এই এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার জন্য প্রায় ১ লক্ষ ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। দুবাইতে একটি ট্রানজেকশন সম্পন্ন করা এই এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কাতারে যেতে প্রায় ১২ ঘণ্টা থেকে ১ দিন ৩ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এই এয়ারলাইন্স সাধারণত বোয়িং ৭৭৭-৩০০ এবং বোয়িং ৭৩৭ বিমান কাতারে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে।

কাতার এয়ারওয়েজ এ কাতারে যেতে কত টাকা লাগে?

কাতারে পরিচালিত হওয়ায় এই এয়ারলাইন্স ই বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট পরিচালনা করে থাকে। এই এয়ারলাইন্সে কাতার যেতে প্রায় ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে কাতারে ননস্টপ ফ্লাইট পরিচালনা করার ক্ষেত্রে সবচেয়ে কম মূল্য নিয়ে থাকে। নন স্টপ লাইডুলা তে সাধারণত কোন ট্রানজেকশন না থাকায় এই ফ্লাইটের সময়সীমা কম হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাতারে যেতে কাতার এয়ারওয়েজে সবচেয়ে কম ৫ ঘন্টা ৪০ মিনিট সময় নিয়ে থাকে। তবে যে সকল ফ্লাইটে কলম্বতে ট্রানজেকশন রয়েছে সেগুলো প্রায় ১৩ ঘণ্টা থেকে শুরু করে ২০ ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে। 

সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এ বিমান খরচ কত?

এই এয়ারলাইন্সে কাতারে যেতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মতো খরচ হতে পারে। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ট্রানজেকশন থাকায় এই ফ্লাইতে কাতার যেতে প্রায় ১৭ ঘণ্টার মতো সময় লেগে যায়। তবে এই ফ্লাইট গুলোতে যাওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখা খুবই জরুরী। সৌদি আরবে সকল বাংলাদেশী পাসপোর্ট ধারীদের ট্রানজেকশনে ১২ ঘণ্টার বেশি সময় অতিবাহিত করতে হলে অতিরিক্ত সৌদি ভিসার প্রয়োজন হয়। তাই এই এয়ারলাইন্সে টিকিট কাটার পূর্বে সৌদি আরবের জেদ্দা শহরের ট্রানজেকশনের সময় সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো। 👉 সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার বিমান ভাড়া কত? জানুন।

bangladesh to qatar plane ticket price

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

তার্কিশ এয়ারলাইন্স এর ফ্লাইটে করে কাতারে যাওয়ার খরচ কত?

তুরস্কের ইস্তাম্বুল শহরে ট্রানজেকশন করা এই এয়ারলাইন্সের ফ্লাইট গুলোতে কাতারে যেতে প্রায় একদিন সময় লেগে যেতে পারে। তার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কাতারে যেতে বিমান খরচ প্রায় ১ লক্ষ ৪১ হাজার হতে পারে। এই এয়ারলাইন্স তাদের যাত্রীদের যাতায়তের জন্য A330-300 বিমান ব্যবহার করে থাকে।

জাজিরা এয়ারওয়েজে বিমান ভাড়ার খরচ কত?

জাজিরা এয়ারওয়েজে কাতার যেতে প্রায় ৯ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। কুয়েত সিটিতে একটি ট্রানজেকশন সম্পন্ন করা এই ফ্লাইটের টিকিটের মূল্য প্রায় এক লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা হয়ে থাকে। 

কুয়েত এয়ারওয়েজে কাতারে যাওয়ার বিমানের টিকিটের মূল্য কত? 

১ লক্ষ ৪৫ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজারের মধ্যে কুয়েত বাংলাদেশ থেকে কাতারে যাওয়া সম্ভব। কুয়েত ভিত্তিক এয়ারলাইন্স হওয়ায় কুয়েত এয়ারওয়েজ ট্রানজেকশন হিসেবে কুয়েত সিটি কে ব্যবহার করে থাকে। এই ফ্লাইটগুলোতে কাতার যেতে প্রায় ১১ ঘন্টা ৪৫ মিনিট সময় লেগে যায়।

এপিজি এয়ারলাইন্সে কাতারে যাওয়ার খরচ কত? 

কলোম্বো এবং দুবাইতে দুইটি আলাদা আলাদা ট্রানজেকশন সম্পন্ন করা এই এয়ারলাইন্সে কাতারে যেতে খরচ হয় প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা। এপিজি এয়ারলাইন্সের দুইটি আলাদা আলাদা দেশে ট্রানজেকশন থাকায় কাতারে যেতে প্রায় ২৩ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। 👉 কলকাতা থেকে চেন্নাই বিমান ভাড়া কত? জানুন এখানে

এতিহাদ এয়ারওয়েজে কাতারে যাওয়ার খরচ কত?

ইতিহাদ এয়ারওয়েজ বিশ্বের অন্যতম বড় একটি এয়ারলাইন্স প্রতিষ্ঠান। এ কারণেই এই এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার ফ্লাইট সংখ্যা বেশি হয়ে থাকে। ইতিহাসে বাংলাদেশ থেকে কাতারে যেতে সর্বনিম্ন প্রায় ১ লক্ষ ৮৮ হাজার ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এতিহাদ এয়ারওয়েজের এ সকল ফ্লাইটে সাধারণত আবুধাবিতে ট্রানজেকশন  হয়ে থাকে। এই এয়ার ওয়েজে কাতার যেতে সর্বনিম্ন ৭ ঘন্টা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ দিন ৩ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই এয়ারলাইন্সে কাতারে যেতে অন্যান্য এয়ারলাইন্স থেকে খরচ বেশি হয়ে থাকে।

মালয়েশিয়া এয়ারলাইন্সে কাতারের বিমান ভাড়া কত?

মালয়েশিয়া এয়ারলাইন্সে কাতারে যাওয়া বিমান ভাড়ার খরচ প্রায় ২ লক্ষ ৬ হাজার টাকা। মালয়েশিয়ার কুয়ালালামপুর এ ট্রানজেকশন সম্পন্ন করা এ সকল ফ্লাইটে কাতারে যেতে সময় লাগে প্রায় ১৩ ঘন্টা ১৫ মিনিট। 

ইউ এস বাংলা এয়ারলাইন্সে কাতারে যাওয়ার বিমান খরচ কত? 

বাংলাদেশের একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউ এস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। নন স্টপ এই ফ্লাইটের খরচ পড়ে প্রায় ৭৫ হাজার টাকা। নন স্টপ ফ্লাইট হওয়ার কারণে এই এয়ারলাইন্সে ঢাকা থেকে কাতারের দোহাতে যেতে সময় লাগে ৫ ঘন্টা ৪০ মিনিট। সবচেয়ে কম সময়ে কাতারে যাওয়ার সাথে সাথে এই এয়ারলাইন্স এর বিমান ভাড়াও তুলনামূলক অনেক কম বলা চলে। ইউ এস বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ বিমান ব্যবহার করে থাকে। 👉 কানাডা থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত? জানুন

বিমান ভাড়া সাধারণত যাত্রার তারিখ এর উপর নির্ভর করে। তবে বিমানে যাত্রা করার কিছুদিন পূর্বে বিমান টিকিট কেটে নেওয়া ভালো। কেননা যাত্রা সময় বিমান টিকিট কাটতে গেলে অতিরিক্ত খরচ বহন করা লাগতে পারে। বিমান টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দের এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা গোজায়ান, ফ্লাইট এক্সপার্ট, ট্রিপ.কম ইত্যাদি থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার বিমান ভাড়ার খরচ সম্পর্কে আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। বিভিন্ন দেশের বিমান ভাড়া সহ তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোন প্রকার নতুন তথ্য এবং আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading