২জিবি ফ্রি গুগল ড্রাইভ স্টোরেজ নিন! (জিমেইল একাউন্টের সিক্যুরিটি চেক করে)

google security checkup 1

ফেব্রুয়ারি ২০১ ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ উপলক্ষ্যে চমৎকার এক অফার চালু করেছে গুগল। আপনার জিমেইল একাউন্টের নিরাপত্তা চেকআপ করেই গুগল ড্রাইভে ২ গিগাবাইট বাড়তি স্টোরেজ যুক্ত করে নিতে পারেন। আজই গুগলের এই অফিশিয়াল সিক্যুরিটি চেকআপ পেইজে (https://security.google.com/settings/security/secureaccountভিজিট করে আপনার গুগল একাউন্টের সিক্যুরিটি সেটিংস চেক করে আপনার গুগল ড্রাইভে বাড়তি ২জিবি স্টোরেজ যোগ করে নিতে পারেন।

এই চেকআপে আপনি আপনার একাউন্ট রিকভারি তথ্য যেমন ফোন নাম্বার, ব্যাকআপ ইমেইল এড্রেস প্রভৃতি দেখতে পাবেন। আরও দেখা যাবে সাইনইন অ্যাক্টিভিটি, অ্যাপ পারমিশন, টুস্টেপ ভেরিফিকেশন ইত্যাদি সম্পর্কিত তথ্য।

এসব ব্যাপার নিরীক্ষা করার পর সবগুলো ঠিকঠাক থাকলে আপনি সবুজ চেকমার্ক সমৃদ্ধ একটি পেজ দেখতে পাবেন। এরপর নিকট ভবিষ্যতেই স্বয়ংক্রিয়ভাবে আপনার গুগল ড্রাইভে ২জিবি স্টোরেজ স্পেস যোগ হবে।

google security checkup 2

বর্তমানে জিমেইল একাউন্ট খোলার সাথে সাথেই উক্ত একাউন্টের অধীনে ১৫ জিবি ফ্রি গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ বিনামূল্যে যুক্ত করে দেয় গুগল। এতে আপনার জিমেইলের ইমেইলসমূহ, ফাইল অ্যাটাচমেন্ট, গুগল প্লাস ছবি, ড্রাইভ ফাইল প্রভৃতি সংরক্ষিত থাকে। বাড়তি ২ জিবি স্টোরেজ পেলে এর পরিমাণ ১৭ জিবি হবে। আরও স্পেস দরকার হলে আপনি গুগলের কাছ থেকে তা কিনে নিতে পারেন।

গত বছরও এই একই উপলক্ষ্যে একই অফার দিয়েছিল গুগল

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading