পুরাতন ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে দুঃসংবাদ

internet explorer img 23432

ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর আগেকার সকল ভার্সন ব্যবহারকারীদের জন্য জরুরী কিছু তথ্য আছে। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার এর পুরাতন কোনো ভার্সন ব্যবহার করে থাকেন, তাহলে এটা আপনার জন্য দুঃসংবাদও হতে পারে। মাইক্রোসফট ঘোষণা করেছে যে, ইন্টারনেট এক্সপ্লোরার ১১ হবে ব্রাউজারটির সর্বশেষ ভার্সন, আর এর আগের সকল ভার্সনের ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য সকল প্রকার সাপোর্ট বন্ধ করে দিচ্ছে কোম্পানিটি।

আগামী ১২ জানুয়ারি ২০১৬ থেকে পুরাতন ভার্সনের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের জন্য আর কোনো সাপোর্ট দেবেনা মাইক্রোসফট। সুতরাং নিরাপত্তা ঝুঁকিতে পড়লে আপনি আর কোনো আপডেট বা প্যাচ পাবেন না। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ সাপোর্ট অব্যাহত থাকবে।

অর্থাৎ, আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ছাড়া সফটওয়্যারটির পুরাতন অন্য কোনো সংস্করণ ব্যবহার করেন, তাহলে ১২ জানুয়ারির মধ্যেই এটি আপডেট করে লেটেস্ট ভার্সনে উন্নীত করে নিন।

একটু আগেই যেমনটি জেনেছেন, ইন্টারনেট এক্সপ্লোরার (IE) ১১ হচ্ছে ব্রাউজারটির সর্বশেষ ভার্সন। এখন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সাথে মূল ব্রাউজার হিসেবে মাইক্রোসফট এজ পাওয়া যাচ্ছে। সেই সাথে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ থাকছে, তবে IE নিয়ে আর বড় কোনো পরিকল্পনা নেই মাইক্রোসফটের।

আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ভার্সন কত তা জানতে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করুন। ব্রাউজারের উপরের দিকে ডান কোণায় থাকা টুলস আইকনে ক্লিক করুন।

Internet Explorer version check

 

সেখান থেকে অ্যাবাউট ইন্টারনেট এক্সপ্লোরার অপশনে ক্লিক করুন। আপনার ইন্টারনেট এক্সপ্লোরারের ভার্সন দেখানো হবে।

internet explorer 11

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading