পাইরেসি করে ধরা খেয়ে অভিনব শাস্তি!

চেক প্রজাতন্ত্রের এক যুবক সফটওয়্যার ও মুভি পাইরেসি করে কপিরাইট আইনে ধরা পড়ে শাস্তির মুখোমুখি হয়েছেন। ‘ইয়াকুব এফ’ নামে পরিচিত ৩০ বছর বয়সী এক ব্যক্তি বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে সফটওয়্যার, মুভি প্রভৃতি কনটেন্ট আপলোড করতেন, যার ফলে এগুলোর মূল নির্মাতাদের আর্থিক ক্ষতি হয়েছে।

এক পর্যায়ে পাইরেসি-বিরোধী জোট বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (বিএসএ) আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নেয় ঐ ব্যক্তির বিরুদ্ধে। বিএসএ সংগঠনটিতে মাইক্রোসফটও অংশীদার রয়েছে।

মিঃ ইয়াকুব এফ উইন্ডোজ ৭, ৮ প্রভৃতি অপারেটিং সিস্টেমের চোরাই ভার্সনও বিভিন্ন জায়গায় আপলোড করেছেন। আর এতে মাইক্রোসফটের একারই ক্ষতি হয়েছে প্রায় দুই লাখ ডলার। আরও যেসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে আছে এইচবিও ইউরোপ, সনি মিউজিক ও ২০ সেঞ্চুরি ফক্স।

এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো ঐ পাইরেট ব্যক্তিকে ধরে ফেলে এবং তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়। এতে তার প্রায় সোয়া দুই লাখ ডলার জরিমানা হতে পারত। কিন্তু এই বিশাল পরিমাণ জরিমানার অর্থ পরিশোধ করার মত অবস্থা মিঃ ইয়াকুব এফ এর না থাকায় অভিনব এক পন্থা অবলম্বন করে কোম্পানিগুলো।

তারা ইয়াকুব এফ’কে নিয়ে একটি ভিডিও তৈরি করে যেখানে তিনি তার পাইরেসির দোষ স্বীকার করেন এবং তিনি লোকজনকে পাইরেসির ব্যাপারে সতর্ক করেন। “দ্যা স্টোরি অব মাই পাইরেসি” বা “আমার পাইরেসির গল্প” নামের ঐ ভিডিওতে তিনি বলেন যে প্রথমদিকে তিনি পাইরেসি করতে আনন্দ পেতেন, কিন্তু একই ভিডিওতে এটাও দেখানো হয় যে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে তাকে বেশ জটিল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে।

ইয়াকুব এফ এর সাথে বিএসএ এর শর্ত ছিল এরকম যে, এই ভিডিওটি দুই মাসের মধ্যেই কমপক্ষে ২ লাখ বার দেখা হতে হবে। ইউটিউবে আপলোডকৃত ঐ ভিডিওটি এক দিনের মধ্যেই ৪ লাখের বেশি বার দেখা হয়, ফলে এখন মিঃ ইয়াকুব এফ বিশাল পরিমাণ জরিমানার হাত থেকে মুক্তি পেয়ে গেছেন। ভিডিওটির লিংক দেয়ার জন্য একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

ইউটিউবে ভিডিওটির নিচে অবশ্য অনেকেই উল্লিখিত কোম্পানিগুলোর বিরুদ্ধে নেতিবাচক কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন যে, তারা শুধুমাত্র একজন পাইরেটের পাশে দাঁড়ানোর জন্যই ভিডিওটি দেখছেন। আবার অনেকে বলেছেন বড় বড় কোম্পানিগুলো যে ট্যাক্স ফাঁকি দেয় তারও বিচার হওয়া উচিত।

অপরদিকে এনগ্যাজেট, দ্যা নেক্সট ওয়েবের মত বেশ কিছু প্রযুক্তি বিষয়ক সাইট বিষটি নিয়ে অনেকটা এভাবে শিরোনাম করেছে যে- এই ভিডিওটি দেখুন, অন্যথায় একজন পাইরেট (ব্যক্তি) বিশাল জরিমানার সম্মুখীন হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading