কোড না লিখে উইন্ডোজ ১০ অ্যাপ বানানোর সহজতম পদ্ধতি চালু করল মাইক্রোসফট

app studio int

মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরে অ্যাপ সংখ্যা নিয়ে সন্তুষ্ট হওয়ার কথা না উইন্ডোজ নির্মাতার। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরের তুলনায় উইন্ডোজ স্টোরে অ্যাপের পরিমাণ বেশ কম। এই দূরত্ব কিছুটা হলেও কমানোর জন্য সহজে উইন্ডোজ অ্যাপ ডেভলপ করা যায় এমন একটি ফ্রেমওয়ার্ক ‘অ্যাপ স্টুডিও’ তৈরি করেছে মাইক্রোসফট। সাম্প্রতিক এক আপডেটের মাধ্যমে অ্যাপ স্টুডিও আরও সহজে ব্যবহারোপযগী করে তুলেছে কোম্পানিটি। এখন আপনি এটি সরাসরি ব্রাউজার থেকে ব্যবহার করতে হবে। এজন্য ভিজ্যুয়াল স্টুডিও ইনস্টল করতে হবেনা, এমনকি আপনাকে কোনো কোডও লিখতে হবেনা।

অ্যাপ স্টুডিওর মাধ্যমে অ্যাপ তৈরি করে সেগুলো উইন্ডোজ স্টোরে পাবলিশের জন্য সাবমিট করা যাবে। এর মাধ্যমে হয়ত জটিল কোনো অ্যাপ বানিয়ে ফেলা যাবেনা, তবে আপনি এতে যে অ্যাপটি বানাবেন সেটি হবে উইন্ডোজ ইউনিভার্সাল অ্যাপ, যা কিনা সকল উইন্ডোজ ১০ ডিভাইসে (মোবাইল, ট্যাব, পিসি, আইওটি) চলার উপযোগী।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading