মোবাইল ইন্টারনেট প্যাকেজের নতুন মেয়াদ সম্পর্কে জেনে নিন

কিছুদিন আগে ইন্টারনেট ও কম্বো অফার সংক্রান্ত এক নির্দেশনা প্রকাশ করে বিটিআরসি। নির্দেশনাটিতে সকল অপারেটরের উদ্দেশ্যে জানানো হয় ৩ দিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাক বাদ দিতে এবং শুধুমাত্র ০৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকগুলো রাখতে।

গ্রাহক ভোগান্তির কথা চিন্তা করে সেপ্টেম্বর মাসে এই নির্দেশনা প্রদান করে বিটিআরসি। এরই অংশ হিসেবে নিজেদের ইন্টারনেট প্যাকেজে পরিবর্তন করার ঘোষণা করে গ্রামীণফোন

গ্রামীণফোনের পাশাপাশি দেশের অন্যান্য অপারবটর: টেলিটক, রবি, এয়ারটেল এবং বাংলালিংকও বিটিআরসসির নির্দেশনা অনুসরণ করে বাদ দিয়েছে ৩ দিন ও ১৫ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক। তার মানে হলো এখন থেকে দেশের সকল অপারেটর শুধুমাত্র ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের এমবি প্যাক বিক্রি করবে।

প্রতিটি সিমে নির্ধারিত ডাটা প্যাক কেনার কোড ব্যবহার করে দেখা যাবে নতুন মেয়াদের ইন্টারনেট প্যাকগুলো। প্রতিটি অপারেটর এখনো উক্ত নতুন নিয়ম অনুসারে উল্লেখিত মেয়াদের ডাটা প্যাক সেট করায় কাজ করছে। তাই সকল সিমে কাংখিত ডাটা প্যাক শুরুতেই দেখতে নাও পেতে পারেন। তাছাড়া অপারেটরগুলোর ডেডিকেটেড কাস্টমার অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

বিটিআরসি এর নির্দেশনা অনুযায়ী গ্রামীণফোন, স্কিটো, রবি, এয়ারটেল, বাংলালিংক, ও টেলিটক এর সকল গ্রাহকগণ শুধুমাত্র ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক কিনতে ও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কোনো অপারেটরেই থাকছেনা আর কোনো ৩ দিন ও ১৫ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক। এখন থেকে শুধুমাত্র ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক কিনতে পারবেন বাংলাদেশের সিম ব্যবহারকারীগণ। ইতিমধ্যে সিমগুলোতে ব্যবহার হচ্ছে এমন অফারগুলো মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীগণ।

mobile internet

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিটিআরসি-এর নির্দেশনা অনুযায়ী পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে:

  • সকল অপারেটর থেকে বাদ যাবে ৩ দিন ও ১৫ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক
  • শুধুমাত্র ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক থাকবে
  • ইতিমধ্যে কিনে ফেলা ডাটা প্যাক মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চালানো যাবে

আপনার কাংখিত অপারেটর এর ফেসবুক পেজ বা হেল্পলাইন ব্যবহার করে লেটেস্ট ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে খবর রাখতে পারেন।

বিটিআরসির নির্দেশনায় সকল অপারেটর বাধ্যতামূলকভাবে ইন্টারনেট প্যাকেজে পরিবর্তন নিয়ে এসেছে। বিটিআরসির এই সিদ্ধান্তে আপনার মতামত বাংলাটেক এর পাঠকদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading