কলম আকৃতির স্টিক কম্পিউটার আনছে আসুস!

এইচডিএমআই ভিত্তিক কম্পিউটার স্টিক তৈরী করে প্রযুক্তির বাজারে আলোচনার ঝড় তুলেছিল ইনটেল। তবে তাদের সেই স্টিকটি কম ক্ষমতা সম্পন্ন ছিল। এবার আসুস তার নিজস্ব মডেলের স্টিক কম্পিউটার বাজারে নিয়ে আসছে যেটি ইনটেলের স্টিক কম্পিউটারটিকে টেক্কা দিতে সমর্থ হবে। এতে ইনটেলের চেরি ট্রেইল অ্যাটম প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ, ব্লুটুথ, ওয়াইফাই প্রভৃতি দেয়া হয়েছে। স্টিক কম্পিউটারটিতে থাকছে দুটি ইউএসবি পোর্ট যার একটি ইউএসবি ৩ কোয়ালিটির এবং আরও আছে হেডফোন জ্যাক।

আপনার এইচডিএমআই টিভির সাথে স্টিকটি সংযুক্ত করে কিবোর্ড ও মাউসের সাহায্যে সহজেই ডেস্কটপ কম্পিউটারের মত ব্যবহার করতে পারবেন ডিভাইসটি। এতে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দেওয়া রয়েছে।

অ্যাসুসের এই স্টিকটি মাত্র ১২৯ ডলারে পাওয়া যাবে যেখানে ইন্টেলের তৈরী স্টিকের দাম ১৫০ ডলার। তবে এটি কবে নাগাদ বাজারে আসবে তা এখনও জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading