ঢাকার রাস্তায় বিআরটিসির ওয়াইফাইযুক্ত ‘ডিজিটাল’ বাস!

ঢাকায় সরকারি জনপরিবহন বিআরটিসি’র বাসে আজ প্রথমবারের মত ওয়াইফাই সুবিধা যুক্ত হয়েছে। শুরুতে ১০টি বাসে পরীক্ষামূলকভাবে এই বিনামূল্যের ইন্টারনেট সেবা সংযোজিত হয়েছে। পরবর্তীতে এই সুবিধা আরও সম্প্রসারিত করা হবে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসি’র মোট ১০টি বাসের যাত্রীরা তাদের স্মার্ট ডিভাইসে এই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এসব বাসের প্রতিটিতে সরকারী মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি টেলিটকের ৪টি করে থ্রিজি ওয়াইফাই রাউটার রয়েছে। এগুলোর সাহায্যে প্রতিটি বাসে কমপক্ষে ৪০ জন ব্যবহারকারী ইন্টারনেট সুবিধা পাবেন। বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহারে কোনো সমস্যা হবেনা।

এই বাসগুলো ভেহিকেল ট্র্যাকিং প্রযুক্তির আওতায় থাকবে। বিআরসিটি কর্তৃপক্ষ তাদের অফিসে স্থাপিত ড্যাসবোর্ডের মাধ্যমে ডিজিটাল বাসের অবস্থান জানার পাশাপাশি গাড়িগুলো সড়কে কতবার যাতায়াত করেছে কিংবা নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করছে কি না তা জানতে পারবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading