রিয়েলমির নতুন GT ফোন আসছে মধ্যম দামে ফ্ল্যাগশিপ সুবিধা নিয়ে

ফেব্রুয়ারি মাসে রিয়েলমি বাজারে আনে রিয়েলমি জিটি নিও ৫ যা ছিল বিশ্বের প্রথম ২৪০ওয়াট চার্জিং সুবিধাযুক্ত স্মার্টফোন। ফোনটির ব্যাকে C শেপের আরজিবি লাইট রয়েছে যা নোটিফিকেশন আসলে জ্বলে উঠে।

স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটযুক্ত এই ফোনকে অ্যাফোরডেবল ফ্ল্যাগশিপ হিসাবে বাজারে আনে রিয়েলমি। এবার বাজারে চলে এলো এই ফোনের কাটছাট ভার্সন, রিয়েলমি জিটি নিও ৫ এসই। রেডমি নোট ১২ টার্বো এর পর এটি দ্বিতীয় ফোন যাতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রিয়েলমি জিটি নিও ৫ এসই স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনটিতে ৬.৭৪ ইঞ্চি ফ্ল্যাট ওলেড প্যানেল রয়েছে যার সেন্টারে পাঞ্চ-হোল থাকছে। 1240 x 2772 পিক্সেলস রেজ্যুলেশনের উক্ত ডিসপ্লেতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। ১৪০০নিটস এর পিক ব্রাইটনেস এর পাশাপাশি ফোনটিতে ২১৬০ হার্জ-ফ্রেকুয়েন্সি ডিমিং ফিচারও রয়েছে। ফোনটিতে মূলত জিটি নিও ৫ মডেলে ব্যবহার করা একই ডিসপ্লে দেয়া হয়েছে।

স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ চিপের কল্যাণে রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনটিতে ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স পাওয়া যাবে। আবার এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ইউএফএস ৩.১ স্টোরেজও থাকছে এখানে। ডিভাইসটির ম্যাক্স ভ্যারিয়ান্টে থাকছে ১৬জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ। থাকছেনা কোনো মাইক্রোএসডি কার্ড স্লট। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ দ্বারা চলবে ফোনটি।

রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনটির ফ্রন্টে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাকে ৬৪মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা জায়গা করে নিয়েছে। রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনটিতে ৫,৫০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। তবে এখানে হেডলাইনিং ফিচার হলো এর ১০০ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যা এই বাজেট রেঞ্জে এই প্রথম। 

Realme GT Neo 5 SE

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রিয়েলমি জিটি নিও ৫ এসই দাম

রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনটি একাধিক কনফিগারেশনে পাওয়া যাবেঃ

  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ – ২০৯৯ইউয়ান / ৩০৫ডলার
  • ১৬জিবি র‍্যাম + ১টেরাবাইট স্টোরেজ – ২৭৯৯ইউয়ান / ৪০৫ডলার

ফাইনাল ফ্যান্টাসি ও ব্ল্যাক, এই দুইটি কালারে ফোনটি পাওয়া যাবে। এপ্রিলের ১০তারিখ থেকে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading