কম দামে অসাধারণ দুটি এক্সপেরিয়া স্মার্টফোন আনছে সনি

xperia splসুলভ দামের নতুন দুটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। এক্সপেরিয়া এসপি এবং এল মডেলের এই ডিভাইসগুলো প্রিমিয়াম প্রাইসের না হলেও এদের স্পেসিফিকেশন অসাধারণ। এসপি সেটটিতে থাকছে ৪.৬ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে, ১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন এস ফোর প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

কালো, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এক্সপেরিয়া এসপি। দেখতে অনেকটা ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া জেড এর মত এই স্মার্টফোনের কভার হবে অ্যালুমিনিয়াম নির্মিত এবং আরও থাকবে সনির বহুল পরিচিত স্বচ্ছ লাইট এনাবলড বার। প্রায় এক বছর পুরাতন এন্ড্রয়েড ৪.১ অপারেটিং সিস্টেমে চলবে এক্সপেরিয়া এসপি।

সনি’র নতুন এই ফোনে পাবেন ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড স্লট। এছাড়া এলটিই, এনএফসি প্রভৃতি দরকারী প্রযুক্তি তো থাকছেই।

সনি এক্সপেরিয়া এল মূলত আরও কম দামের একটি এন্ড্রয়েড ডিভাইস; তা স্বত্বেও এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৪.৩ ইঞ্চি স্ক্রিন, ১ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস৪ ডুয়াল কোর প্রসেসর, এনএফসি, মাইক্রোএসডি কার্ড স্লট সহ ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রভৃতি। এন্ড্রয়েড ৪.১ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসে কোন এলটিই সংযোগ নেই। তবে থ্রিজি সুবিধা উপভোগ করা যাবে এক্সপেরিয়া এল সার্টফোনে।

সনি এক্সপেরিয়া সিরিজের নতুন দুটি হ্যান্ডসেটই মূলত এশিয়া এবং ইউরোপের গ্রাহকদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে। এর সম্ভাব্য দাম বা অন্য কোন রিলিজ এরিয়া সম্পর্কে এখনো কিছু জানায়নি নির্মাতা কোম্পানি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading