কী থাকছে ওয়ানপ্লাস ৯ সিরিজের স্মার্টফোন ও ওয়ানপ্লাস ওয়াচে?

২০২১ সালের নিজেদের ফ্ল্যাগশিপ লাইন-আপ, ওয়ানপ্লাস ৯ সিরিজ লঞ্চ করেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো এবং ওয়ানপ্লাস ৯আর – এই তিনটি ফোন মুক্তি পেয়েছে। এর সাথে আরো লঞ্চ করা হয়েছে ওয়ানপ্লাস ওয়াচ।

ওয়ানপ্লাস ৯ সিরিজের প্রত্যেকটি ফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। চলুন জেনে নেয়া যাক ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯আর এবং ওয়ানপ্লাস ওয়াচ সম্পর্কে বিস্তারিত।

OnePlus 9 Pro – ওয়ানপ্লাস ৯ প্রো

ওয়ানপ্লাস ৯ সিরিজের মূল আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা সেটাপ। অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স এর জন্য হ্যাসেলব্লেড এর সাথে পার্টনারশিপ করেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটিতে ব্যবহৃত হয়েছে সনির আইএমএক্স ৭৮৯ সেন্সর। ওয়ানপ্লাস ৯ প্রো তে রয়েছে কার্ভ এজ ডিসপ্লে। ফোনটির সাইড প্যানেল অ্যালুমিনিয়ামের। ফোনটির রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্জ এর মধ্যে অটো-এডজাস্টেবল।

OnePlus 9 – ওয়ানপ্লাস ৯

ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা। গেমিংয়ের জন্য ফোনটিতে রয়েছে ৫ স্তরের কুলিং সিস্টেম। ফোনটতে ওয়ার্প চার্জিং সাপোর্ট রয়েছে, যার ফলে আধা ঘন্টার মধ্যেই ফোনটি ১০০% চার্জ করা যাবে।

ওয়ানপ্লাস ৯ ফোনটিতে ওয়ানপ্লাস ৯ প্রো এর প্রায় সকল ফিচারই বিদ্যমান। বাদ পড়েছে কার্ভ এজ ডিসপ্লে, থাকছে ফ্ল্যাট ডিসপ্লে। ওয়ানপ্লাস ৯ ও চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা।

OnePlus Watch – ওয়ানপ্লাস ওয়াচ

একই সাথে মুক্তি পাওয়া ওয়ানপ্লাস ওয়াচ এ রয়েছে ১.৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা নিয়ন্ত্রণ করা যাবে ৪৬ মিলিমিটার সার্কুলার ডায়াল দ্বারা। ১১০ টি এক্টিভিটি ফিচার এর পাশাপাশি রক্তে অক্সিজেনের পরিমাণ ও নির্ণয় করা যাবে স্মার্টওয়াচটি দ্বারা। স্মার্টওয়াচটি ওয়াটার ও ডাস্ট-রেসিস্টেন্ট এর পাশাপাশি সুইম-প্রুফ ও। ওয়ানপ্লাস এর স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস ওয়াচ এর দাম পড়বে ১৪,৯৯৯ ভারতীয় রুপি।

একনজরে ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো ও ওয়ানপ্লাস ৯আর

ওয়ানপ্লাস ৯ ওয়ানপ্লাস ৯আর ওয়ানপ্লাস ৯ প্রো
ডিসপ্লে ৬.৫৫ ইঞ্চি ৬.৫৫ ইঞ্চি ৬.৭০ ইঞ্চি
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ স্ন্যাপড্রাগন ৮৭০ স্ন্যাপড্রাগন ৮৮৮
ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ১৬ মেগাপিক্সেল ১৬ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল  ৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল
র‍্যাম ৮ জিবি / ১২ জিবি ৮ জিবি / ১২ জিবি ৮ জিবি / ১২ জিবি
স্টোরেজ ১২৮ জিবি / ২৫৬ জিবি ১২৮ জিবি / ২৫৬ জিবি ১২৮ জিবি / ২৫৬ জিবি
ব্যাটারি ৪৫০০ মিলিএম্প ৪৫০০ মিলিএম্প ৪৫০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো ও ওয়ানপ্লাস ৯আর এর দাম

ভারতের বাজারে ৩৯,৯৯৯ রুপিতে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৯ সিরিজ এর সবচেয়ে কমদামি ফোন। অন্যদিকে ৬৯,৯৯৯ রুপিতে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৯ প্রো এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্ট।

OnePlus 9R – ওয়ানপ্লাস ৯আর

ওয়ানপ্লাস ৯আর এর ৮ জিবি র‍্যাম ভার্সন এর দাম ৩৯,৯৯৯ রুপি। ফোনটির ১২ র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ রুপি। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত ফোনটির ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ।

ওয়ানপ্লাস ৯ এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ রুপি। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম ৪৯,৯৯৯ রুপি। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর ওয়ানপ্লাস ৯ প্রো এর দাম ৬৪,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওয়ানপ্লাস ৯ প্রো এর দাম ৬৯,৯৯৯ রুপি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading