১১ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপ

বাংলাদেশের বাজারে এলো আসুস জেনবুক ফ্লিপ এস (মডেল- ইউএক্স ৩৭০) নোটবুক। মাত্র ১০.৯ মিলিমিটার পাতলা ও ১.১ কেজি ওজনের এই ল্যাপটপটির স্ক্রিন ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে (ফ্লিপ করে) ব্যবহার করা যায়। এর মানে হচ্ছে, আপনি একে ট্যাবলেট আকারে এবং প্রেজেন্টেশন উপযোগী করে চালাতে পারবেন। ফুল এইচডি ডিসপ্লের জেনবুক ফ্লিপ এস এর স্ক্রিন-টু-বডি রেশিও ৮০ শতাংশ। স্ক্রিনের সুরক্ষায় আছে কর্নিং গরিলা গ্লাস!

আসুস জেনবুক ফ্লিপ এস UX370 ল্যাপটপটিতে পাচ্ছেন ১৬জিবি ডিডিআর-৪ র‍্যাম, ৮ম প্রজন্মের ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৫১২জিবি এসএসডি স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, কাঁচে ঢাকা টাচপ্যাড প্রভৃতি।

এর ব্যাটারি ব্যাকআপ পাবেন ১১.৫ ঘণ্টা পর্যন্ত, যা মাত্র ৪৯ মিনিটেই ৬০% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আরও আছে অরিজিনাল উইন্ডোজ ১০ প্রো ওএস।

আসুস জেনবুক ফ্লিপ এস নোটবুকটি স্টাইলাস সাপোর্ট করে, যার ফলে আপনি এটি দিয়ে সহজেই ডিজাইনের কাজও করতে পারবেন।

বাংলাদেশের বাজারে আসুস জেনবুক ফ্লিপ এস UX370 ল্যাপটপটি পাওয়া যাবে দৃষ্টিনন্দন রয়েল-ব্লু রঙে। এর দাম ১,৫১,০০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসুস বাংলাদেশ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading