মাইক্রোসফট অফিস ২০১৬ আসছে এবছরই

PowerPoint_UI_900x525

এ বছরের শেষের দিকেই আসছে মাইক্রোসফট অফিস ২০১৬ ভার্সন। মাইক্রোসফট অফিস বিভাগের জেনারেল ম্যানেজার জুলিয়া হোয়াইট বলেন নতুন ভার্সনে আমরা অনেক কিছু আনতে যাচ্ছি। মাউস এবং কিবোর্ড দ্বারা চালিত কম্পিউটারগুলোর জন্য এটি অধিকতর উপযোগী হবে। নতুন এই অফিস স্যুট বাজারে আসবে ২০১৫ সালের শেষার্ধে।

Word_UI_1992x1172

অফিস ২০১৬ এর নতুন ফিচারগুলোর মধ্যে গাঢ় থিম এবং ‘ক্লিপি-লাইক’ হেল্পার থাকবে। নতুন এ অফিসে ইউজার ইন্টারফেসের দিক থেকে অনেক পরিবর্তন থাকলেও এটি দেখতে অনেকটা অফিস ২০১৩ এর মতই হবে। এছাড়া উইন্ডোজ ১০ এর জন্য থাকছে টাচস্ক্রিন ভার্সন। আর আগেই হয়ত জানেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের চূড়ান্ত ভার্সনে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুকে আরও কার্যকরভাবে আঙ্গুল ব্যাবহার করার সুবিধা থাকবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উইন্ডোজ ১০ এর জন্য অফিস স্যুট প্রিভিউ প্রকাশ করতে পারে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ এর কিছু সুবিধা নেয়ার জন্য অ্যাপগুলো সাথে আরও যোগ হচ্ছে ইঙ্কিং ফিচার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading