জিমেইলে নতুন দুটি ফিচার যা একে আরও নিরাপদ করবে

জিমেইল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন দুটি অসাধারণ ফিচার নিয়ে কাজ করছে গুগল। ভবিষ্যতে হয়ত এগুলো ওয়েব ভার্সন সহ অন্যান্য অপারেটিং সিস্টেমেও আসবে। ফিচারগুলোর কাজ হবে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ফাংশান উন্নত করার মাধ্যমে এই জনপ্রিয় ইমেইল সার্ভিস আরো নিরাপদ করে তোলা।

যদিও বা ইতিমধ্যে ফিচারগুলো নির্দিষ্ট সেটিংসের মাধ্যমে এক্সেস করা যেতে পারে কিন্তু আসছে শীঘ্রই সকল জিমেইল ব্যবহারকারীর জন্য এ ফিচারগুলি ডিফল্ট হিসেবে ইন্টিগ্রেটেড করা থাকবে। চলুন জেনে নেওয়া যাক জিমেইল এর আপকামিং ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত।

জিমেইলের নতুন ফিচারগুলোর মধ্যে প্রথম ফিচারটি হলো সাইড মেনুতে যুক্ত হওয়া ম্যানেজ সাবস্ক্রিপশন নামে একটি নতুন ফিচার। GApps Flags & Leaks নামের এক টেলিগ্রাম চ্যানেল এ ফিচারটি প্রথম খুঁজে বের করে।

যখন এই ফিচারটি চালু থাকবে তখন সাইড মেনু থেকে এটি এক্সেস করা যাবে এবং সেটি সিলেক্ট করলে একটি নতুন লোডিং স্ক্রিন দেখানো হবে। যদিও বা এখনো এই লোডিং স্ক্রিনের কাজ কি সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি কিন্তু ধারণা করা হচ্ছে  নিউসলেটার সাবস্ক্রিপশন ইমেইল ম্যানেজ করার একটি সহজ উপায় নিয়ে আসতে চাচ্ছে এই নতুন ফিচার। ইমেইল সাবস্ক্রিপশন ম্যানেজ করা সময়সাপেক্ষ একটি কাজ এ বিষয়ে  কম বেশি সবাই সহমত, আর এ বিষয়টিকে সহজ করতে যাচ্ছে জিমেইলের আসতে চলা নতুন ফিচার।

জিমেইলের অন্য নতুন  ফিচারটি কোন ইমেইলের মধ্যে থ্রি ডট মেনুতে ট্যাপ করে এক্সেস করা যাবে। “Report illegal content” নামের এই নতুন অপশনটি “Report as spam” এর নিচে দেখা যাবে। আশা করা যাচ্ছে এ ফিচারটির ইন্টিগ্রেশন এর মাধ্যমে  জিমেইল ব্যবহারের অভিজ্ঞতা আরো সুবিধাজনক হতে যাচ্ছে।

gmail on mobile

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

জিমেইল অ্যাপ এন্ড্রয়েড ভার্সন 2023.12.31.597022975 তে ইতিমধ্যে উল্লেখিত ফিচার দুইটি চলে এসেছে। তবে বলে রাখা ভালো এ ফিচারগুলো সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাতে হয়ত কিছুটা সময় লাগবে। এক কথায় বলতে গেলে ইমেইল নিউজলেটার সাবস্ক্রিপশন ও আজেবাজে কন্টেন্ট সরাসরি জিমেইল অ্যাপ থেকে রিপোর্ট করার ফিচার খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপে।

উল্লেখিত ফিচারগুলো যদি আপনি পেতে চান তাহলে এখনি আপনার ডিভাইসের জিমেইল অ্যাপ চেক করুন। না পেলে অ্যাপটি আপডেট করুন। আপডেট থাকার পরও যদি উল্লেখিত ফিচার আপনার জিমেইল অ্যাপে দেখতে না পান তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে আপনার একাউন্টের জন্যও ফিচারগুলি আশা করি চলে আসবে।

👉 ভিডিওঃ জিমেইল একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালুর উপায়

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

2 Comments

  1. ভালো কিছু পাওয়ার জন্য সকলের আগ্রহ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading