হাসান মাসুদের ভুয়া ফ্যানপেজকে ‘ভেরিভাইড’ স্বীকৃতি দিয়েছে ফেসবুক!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের ‘অফিসিয়াল’ ফ্যানপেজ বলে দাবীকৃত একটি ফেসবুক পেজকে ভেরিফাইড স্ট্যাটাস প্রদান করেছে ফেসবুক। ৭ জানুয়ারি মঙ্গলবার ‘Hasan Masood’ পেজটি ভেরিফাইড হয়েছে বলে এর এক স্ট্যাটাস আপডেট থেকে জানা যায়। সেই সময় দেশের অনলাইন কমিউনিটিতে বিষয়টি নিয়ে বেশ আলোচনা-অভিনন্দন লক্ষ্য করা যাচ্ছিল।

কিন্তু তখন কে জানত যে, এই ফ্যানপেজটি আসলে ভুয়া!

হ্যাঁ, ৮ জানুয়ারি বুধবার প্রিয়-ডটকম ও নতুনবার্তা হাসান মাসুদের বরাত দিয়ে জানিয়েছে, তার নামে ফেসবুকের ঐ সদ্য ভেরিফাইড ফ্যানপেজটি আসলে ভুয়া।

প্রিয় ডটকমের রিপোর্টে হাসান মাসুদ বলেছেন, “আমার কোন ফেসবুক পেজ নেই তবে শুধুমাত্র একটি ফটোগ্রাফি পেজ আছে। ফেসবুকের দেয়া ভেরিফায়েড পেজটি নিয়ে আমি বিব্রতবোধ করছি”; তিনি আরও জানিয়েছেন, রোববার বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি’র কাছে আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কিত একটি অভিযোগ পেশ করবেন।

হাসান মাসুদ এ বিষয়ে নতুন বার্তা ডটকমকে জানিয়েছেন, তার নামে ফেসবুক কর্তৃপক্ষ যে পেজটি মঙ্গলবার ‘ভেরিফাই’ করেছে সেটি তার নয়। তার প্রোফাইলের অধীনে ‘হাসান মাসুদ ফটোগ্রাফি’ নামে একটি পেজ রয়েছে;

তিনি আরো বলেন, “খবরটি পেয়ে আমি উদ্বিগ্ন। আমার ছবি ব্যবহার করে, আমি জানতে পারলাম ফেসবুকে আমার নামে বেশ কয়েকটি আইডি এবং পেজ খোলা হয়েছে। বিষয়টি আমি দু-এক দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে জানাবো।”

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন বার্তা ডটকম-কে বলেন, “লিখিত অভিযোগ পেলেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,321 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading