Tag ডায়েরি

আমার বন্ধুরা

(পর্ব – ১)  একজন মানুষের ‘সবচেয়ে ভাল বন্ধু’ কতজন হতে পারে? এমআইটি’র গবেষণা বলছে, একজন মানুষ একই সময়ে মাত্র ৫ জন ‘বেস্ট ফ্রেন্ড’পেতে পারে। তবে পুরো লাইফটাইমে এই সংখ্যা হেরফের হয়। এখন পর্যন্ত আমার ‘সবচেয়ে কাছের বন্ধু’দের তালিকা চিন্তা করে…

বিভ্রান্তিগাঁথা

১। “আনন্দময়ী পান সাজিতেছিলেন, শশিমুখী তাঁহার পাশে বসিয়া সুপারি কাটিয়া স্তূপাকার করিতেছিল”, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উপন্যাসে গ্রামবাংলার ‘পান সংস্কৃতি’ এতটাই শৈল্পিকভাবে ফুটে উঠেছে। কিন্তু কবিগুরু হয়ত জানতেন না, এই নিরীহ ‘পান’ও হয়ে উঠতে পারে চরম বিব্রতকর, যা আমি হাড়ে…

হলুদসন্ধ্যার গদ্য

পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে। শৈশবেই পত্রিকা ও বই পড়ে এ সম্পর্কে ধারণা পেয়েছি। কিন্তু ‘হলুদসন্ধ্যা’ নামক অদ্ভুত এক অনুষ্ঠান যে এখনও বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে তা জানতে কৈশোরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যদিও এর…

হ্যাপি নিউ ইয়ার ২০১৭!

“নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে বছর শেষ করল টাইগাররা”- সংবাদ পাঠিকার ভাবলেশহীন সুললিত কণ্ঠে এই খবর শুনতে শুনতে জানালা দিয়ে নিউ ইয়ারের ফায়ারওয়ার্কস দেখছি। সাধারণত জানালা দিয়ে চাঁদ-তারা দেখি, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। গ্লোবালাইজেশনের এই যুগে মডার্ন কালচারের সাথে একটুআধটু পরিচিত…

একটি লঞ্চ ভ্রমণের গল্প

যেকোনো প্রকার ছুটির আগের দিন ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের কেবিন পাওয়া নিতান্তই ব্যতিক্রমী ঘটনা। যেহেতু আমি ভাত-ডাল খাওয়া সম্পূর্ণ সাধারণ একজন নাগরিক, তাই কেবিনের পরিবর্তে সোফা’ই ছিল আমার “ফিজিবল অপশন”। ১৫ ডিসেম্বর ট্রিপ অনুযায়ী সহজ ডটকমের মাধ্যমে অনলাইনে নিজে একটা…

অবচেতনঃ হুমায়ূন আহমেদের সাথে কথোপকথন

শীতের বিকেল, আমাদের বাড়ির উঠোনে প্রচুর লোক সমাগম। সেখানে স্বয়ং হুমায়ূন আহমেদ উপস্থিত। তাঁর সঙ্গে সরাসরি কথোপকথনের অনুষ্ঠান হচ্ছে। সচরাচর আমরা যেরকম টকশো দেখি, এই অনুষ্ঠানটি সেরকম না। লাইট-ক্যামেরা-একশন দেখছি না। এখানে কোনো টেবিল-চেয়ার নেই। চায়ের কাপও দেখা গেলনা। মঞ্চের…

ডায়েরিঃ প্রিয় হুমায়ূন আহমেদ, আপনি এমন কেনো?

বলতে দ্বিধা নেই, ছোটবেলা থেকেই টিভি দেখা, গান শোনা বা মোটা মোটা উপন্যাস পড়া- কোনোটির প্রতিই আমার খুব একটা টান ছিলনা। আমার আগ্রহ ছিল ইলেকট্রনিক্সে। স্কুলে থাকাকালীন বাড়িতে আমার ছোটখাটো একটা ল্যাবরেটরি ছিল। সাংস্কৃতিক বিনোদন মাধ্যমের চেয়ে যন্ত্রপাতি নিয়ে ঘাঁটাঘাঁটি…

ফ্রিল্যান্সারের ডায়েরিঃ হারিয়ে যাওয়া সেই বসন্ত ও আমার সাদাকালো দিনগুলি…

শীতের পর বসন্ত আসে, এটা সেই প্রাইমারি স্কুলের আগে থেকেই জানা ছিল। কিন্তু শীত-বসন্তের সন্ধিলগ্নে প্রকৃতিতে যে অসাধারণ একটা পরিবর্তন আসে সেটা অনুভব করেছি ক্লাস এইট/নাইনে এসে। সে এক চমৎকার অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা যায়না। শীতের বিদায় নেয়ার সময় হলে দক্ষিণা…

ফ্রিল্যান্সারের ডায়েরিঃ রবি-এয়ারটেল একীভূত হওয়ার প্রভাব কী?

রবি ও এয়ারটেল একীভূতকরণ নিয়ে বাকী অপারেটরগুলো “ইতিবাচক” মনোভাব দিয়েছে। ব্যবসা-বাণিজ্যে একাধিক কোম্পানির একীভূত হওয়ার ঘটনা খুবই “কমন” একটা ব্যাপার। অপরদিকে জিপির একারই এখন ৫ কোটির বেশি গ্রাহক। রবি-এয়ারটেল মিলে গেলে তখন “পরিবর্ধিত রবি”র গ্রাহক সংখ্যা হবে ৪ কোটির মত।…

ফ্রিল্যান্সারের ডায়েরিঃ প্রত্যাশার মাত্রা এতো কমে যাচ্ছে কেনো?

একঃ পত্রিকায় দেখলাম, ভারতে নাকি এক স্কুলছাত্র তাদের প্রধানমন্ত্রীর কাছে ইমেইল পাঠিয়ে বলেছে যে রাস্তায় জ্যামের কারণে তাদের সময় নষ্ট হচ্ছে আর পড়ালেখায়ও ব্যাঘাত ঘটছে। এদিকে বাংলাদেশে সম্প্রতি বাসের ভাড়া বৃদ্ধির পর ঢাকার রাস্তায় আমি এখন ট্র্যাফিক জ্যামের চেয়ে যে…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!