প্রযুক্তি ও বিজ্ঞানের দরকারি সব তথ্য, বাংলায়!

টেলিটক সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা যাবে রবি ও বাংলালিংকে

টেলিটকের গ্রাহকরা এখন থেকে রবি ও বাংলালিংকের বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে টেলিটক সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধন করতে পারবেন। গ্রাহকরা যেন সহজে ও স্বাচ্ছন্দে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃবিনন্ধন করতে পারেন এজন্য দেশজুড়ে রিটেইলার লোকেশনগুলোতে বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইস স্থাপন…

ভিসার মেয়াদ যতদিন, সিমের মেয়াদও ততদিন

বাংলাদেশে কোনো বিদেশি যত দিনের ভিসা নিয়ে আসবেন, এখানে কেনা কোনো মোবাইল সিমের মেয়াদও ততদিনই থাকবে। এরপর সিম স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী বিদেশিরা বাংলাদেশে সফরে এসে পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে…

ফেসবুক লাইভ ভিডিও সবার জন্য চালু হয়েছে!

ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু হয়েছে বেশ কিছুদিন আগেই। কিন্তু শুরুতে সুবিধাটি শুধুমাত্র ভেরিফাইড ফেসবুক একাউন্ট ও কিছু সংখ্যক বিখ্যাত ব্যক্তিদের ফেসবুক প্রোফাইলে ব্যবহার করা যেত। আর আজ লাইভ ভিডিও সম্প্রচার করার এই ফিচার সবার জন্যই উন্মুক্ত করেছে ফেসবুক। ফেসবুক প্রতিষ্ঠাতা…

sim card

ফিঙ্গারপ্রিন্ট অপব্যবহারে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা মোবাইল অপারেটরের

সিম নিবন্ধনের সময় নেওয়া গ্রাহকের আঙুলের ছাপের অপব্যবহার করলে মোবাইল অপারেটকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করবে বাংলাদেশ সরকার। আঙুলের ছাপের অপব্যবহার ঠেকাতে ও জনগণকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছে সরকার। “নাগরিকদের কোনো হয়রানির শিকার হওয়া, এই ফিঙ্গারপ্রিন্ট অন্য কোনো কাজে…

দুঃখিত গ্রামীণফোন

এই পোস্টটি যখন লিখছি, তখন আমার কম্পিউটারে কোনো ইন্টারনেট সংযোগ নেই। গত দশ বছর ধরে আমি গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহার করছি। আর ভয়েস কল করার জন্য জিপি মোবাইলের বিকল্প কখনোই চিন্তা করিনি। এরও অবশ্য কিছু কারণ আছে। আমাদের গ্রামে গ্রামীণফোনের নেটওয়ার্কই…

যেভাবে ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখবেন

ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। আজকাল ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। অনেকে মোবাইলে বিনামূল্যে ব্যবহারযোগ্য জিরো ফেসবুক ব্যবহার করেন। কিন্তু ফেসবুক মানেই যেহেতু বন্ধুবান্ধব, তাই এতে একাউন্ট খুলেই প্রধান কাজ হচ্ছে বন্ধু খুঁজে বের করা। ফেসবুকে প্রোফাইল…

তাসকিনের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করেনি আইসিসি (আপডেট)

পোস্টটি আপডেট করা হয়েছে। বোলিং অ্যাকশনে সমস্যা থাকার অভিযোগে বাংলাদেশি বোলার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করেছিল আইসিসি। কিন্তু ক্রিকেট বিশ্বে আইসিসির এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হচ্ছিল। শেষ পর্যন্ত তাসকিনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল  আইসিসি। কিন্তু বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলে ভুল খবর…

স্বল্প দামের আইফোন এসই ঘোষণা করল অ্যাপল

আপনি যদি বাংলাটেক টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত পাঠক হয়ে থাকেন, তাহলে চার ইঞ্চি স্ক্রিনের আইফোন বাজারে আসার গুঞ্জনের কথা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, গত ডিসেম্বরের সেই গুঞ্জনটি সত্যিই হয়ে গেল। গতকাল এক বিশাল প্রেস ইভেন্টে ৪ ইঞ্চি স্ক্রিনের ছোট আইফোন প্রকাশ…

গ্রামীণফোন দিচ্ছে প্রায় ২জিবি ডেটা মাত্র ২০ টাকায়!

এবার ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে উপলক্ষ্যে গ্রামীণফোন দিচ্ছে ২০০০এমবি ইন্টারনেট মাত্র ২০ টাকায়। অফারটি পেতে ডায়াল করুন *5000*76# নম্বরে। এই ডেটার মেয়াদ ৭ দিন, আর অফারটি ব্যাবহার করা যাবে 12 AM – 10 AM পর্যন্ত। ১০২৪এমবি = ১জিবি, সুতরাং ২০০০এমবি = ২জিবি বলাই যায়।…

সংবাদ সম্মেলনে কাঁদলেন মাশরাফি (ভিডিও)

তাসকিন আহমেদ ও আরাফাত সানি’কে নিষিদ্ধ করায় আইসিসির ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্না সংবরণ করতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কান্নায় ধরে আসছিল তার কণ্ঠ। এক পর্যায়ে হাত দিয়ে মুছলেন চোখের জল। এই ভিডিওতে দেখুন…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!