ফেসবুকে এলো স্টিকার সার্চ সুবিধা

facebook sticker search

একদিকে গ্রাহকদের চাহিদা অপরদিকে পোস্ট কমে যাওয়ার আশংকা এই দুই টানাপোড়েন সামলাতে ফেসবুক এখনো পর্যন্ত ডিসলাইক বাটন চালু না করলেও মনের ভাব প্রকাশে সহায়তা করার জন্য সাইটটিতে এলো স্টিকার সার্চ। বিপুল পরিমাণ স্টিকার কালেকশন থেকে পছন্দমত স্টিকার বেছে নিয়ে কমেন্টে/কনভারসেশনে আপনি খুব সহজেই আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন।

কিছু ক্ষেত্রে শুধুমাত্র শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করা ততটা সার্থক নয় সেক্ষেত্রে স্টিকার আপনাকে মনের উপযুক্ত ভাব প্রকাশ করতে সহায়তা করবে।

নতুন এই ফিচারটি ছোট মনে হলেও ফেসবুকে যতগুলো স্টিকার রয়েছে তা সার্চ অপশন ব্যতীত খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই দ্রুত মনের ভাব প্রকাশে এই অপশনটি কাজে দেবে। স্টিকার সার্চ করতে কনভারসেসানে গিয়ে স্মাইল বাটনে ক্লিক করতে হবে তাহলেই সার্চ বক্স চলে আসবে। এই সুবিধা মোবাইল ও ডেক্সটপ উভয় ডিভাইসেই পাওয়া যাবে। ফিচারটি রোল আউট এখনো চলছে তাই স্টিকার সার্চ সুবিধা খুঁজে পেতে কয়েকদিন সময় লাগতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading