মাত্র চারশো টাকা দামের কম্পিউটার রাস্পবেরি পাই জিরো!

Raspberry Pi zero cir

রাস্পবেরি পাই (Raspberry Pi) তাদের নতুন কম্পিউটার রাস্পবেরি পাই জিরো প্রকাশ করেছে যেটির দাম মাত্র ৫ ডলার। অর্থাৎ, এই কম্পিউটারগুলোর দাম হবে মাত্র ৪০০ টাকার মত!

পাই জিরো কম্পিউটারে থাকছে ১ গিগাহার্টজ ব্রোডকম বিসিএম২৮৩৫ অ্যাপ্লিকেশন প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট, মিনি এইচডিএমআই সকেট, ফুল এইচডি রেস্যুলেশনের ভিডিও আউটপুট (৬০ ফ্রেম/সেকেন্ড) ও মাইক্রোইউএসবি পোর্ট।

পাই জিরো প্রোগ্রাম্যাবল কম্পিউটারে দেয়া হয়েছে লিনাক্স ভিত্তিক রাস্পবিয়ান অপারেটিং সিস্টেম। ছোট এই কম্পিউটারটি আপনার রোবট কিংবা ড্রোনে সহজেই ব্যবহার করতে পারবেন।

রাস্পবেরির সাইট থেকে পাই জিরো কম্পিউটার অর্ডার করা যাবে। আর ডিসেম্বরে প্রকাশিতব্য রাস্পবেরির ম্যাগাজিন ম্যাগপাই এর সাথে ডিভাইসটি ফ্রি দেয়া হবে। ম্যাগাজিনটির দাম ৫.৯৯ পাউন্ড (৯ ডলারের মত)।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading