বিকাশ মোবাইল রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক অফার

বিকাশ থেকে মোবাইল নাম্বারে রিচার্জ করে পাওয়া যাবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিকাশে ফিরে এসে মোবাইল রিচার্জ করে পাওয়া যাবে এই আকর্ষণীয় অফার। চলুন জেনে নেওয়া যাক বিকাশ ১০০ টাকা অফার সম্পর্কে বিস্তারিত।

বিকাশে ফিরে এসে নিজের নাম্বারে বা যে কোনো নাম্বারে ২৫ টাকা মোবাইল রিচার্জ করে পাওয়া যাবে  ২৫ টাকা ক্যাশব্যাক। মোট ৪ বার ২৫ টাকা মোবাইল রিচার্জ করে পাওয়া যাবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস।

রিচার্জে বিকাশ ১০০ টাকা ক্যাশব্যাক অফারটি চলবে ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। 

যেসব বিকাশ গ্রাহক ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত বিকাশ ব্যবহার করেছেন, কিন্তু ১ মে ২০২৩ থেকে ৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত বিকাশ দিয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন করেননি, অফারটি শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ যেসব গ্রাহক ১ মে ২০২৩ থেকে ৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত বিকাশ ব্যবহার করে কোনো ধরনের ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, মোবাইল রিচার্জ করেননি, তারা এই  অফার পাবেন। অফার চলাকালীন সময়ে গ্রাহকগণ দিনে ১ বার ও অফার চলাকালীন সময়ে মোট ৪ বার অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকগণ। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে বিকাশ ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

উল্লেখিত বিকাশ অফারটি পেতে গ্রাহকদের অবশ্যই উল্লেখিত শর্তসমূহ পূরণ করতে হবে। একাউন্ট স্ট্যাটাস একটিভ অর্থাৎ সচল থাকলে শর্ত মোতাবেক গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। গ্রাহকের ইস্যুজনিত কারণে যদি ক্যাশব্যাক বিতরণ করা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে উক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেনা। গ্রাহকের একাউন্টের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে ক্যাশব্যাক বোনাস না পেলে সেক্ষেত্রে পরের ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করা হবে, এরপরেও যদি ক্যাশব্যাক প্রদান না করা যায় তবে উক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেন না।

বিকাশ বোনাস অফার

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ক্যাশব্যাক পেতে হলে অবশ্যই নিজের বিকাশ একাউন্ট থেকে শর্ত মেনে মোবাইল রিচার্জ করতে হবে। কোনো প্রকার আগে থেকে ঘোষণা ছাড়াই ক্যাম্পেইন বাতিল করতে পারে বিকাশ।

বিকাশ মোবাইল রিচার্জে ১০০ টাকা বোনাস অফারটি ১০ নভেম্বর ২০২৩, ০০:০০:০০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে। এই অফারে ক্যাশব্যাকের পরিমাণ মোট ১০০ টাকা। গ্রাহকগণ ২৫ টাকা মোবাইল রিচার্জে পাচ্ছেন ৳২৫ ক্যাশব্যাক। অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক দিনে একবার ২৫ টাকা ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। প্রতিবারে ২৫ টাকা করে মোট ৪ বারে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকগণ। 

কোনো গ্রাহক যদি ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন বলে জানা যায় তবে উক্ত গ্রাহকের ক্যাশব্যাক পাওয়ার সুবিধা বাতিল করবে বিকাশ। এছাড়া ক্যাশব্যাক পেতে দেরি হলে বিকাশ কাস্টমার কেয়ার, বিকাশ ফেসবুক ফ্যান পেজ বা বিকাশ লাইভ চ্যাট এর মাধ্যমে বিকাশকে জানানো যাবে।

আবারো বলে রাখি শুধুমাত্র উল্লেখিত সময়সীমাতে বিকাশ ব্যবহার করে লেনদেন না করার গ্রাহকগণ উল্লিখিত অফারটি পাবেন। তাই অফারটি নিতে চাইলে এই ব্যাপারটিও নিশ্চিত হতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading