৮৫% স্মার্টফোনেই এন্ড্রয়েড!

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এনালাইটিক্স ২০১৪ সালের ২য় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ারের এক পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে জানা যায়, বর্তমানে বিশ্বে মোট স্মার্টফোনের প্রায় ৮৪.৬ শতাংশই এন্ড্রয়েডে চলছে। গত বছরের একই সময়ে গুগল এন্ড্রয়েডের মার্কেট শেয়ার ছিল ৮০.২ শতাংশ।

স্ট্র্যাটেজি এনালাইটিক্সের তথ্যানুযায়ী, স্মার্টফোন ওএসের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল আইওএস, যার বর্তমান মার্কেট শেয়ার ১১.৯ শতাংশ। গত বছর ২য় প্রান্তিকে আইওএসের বাজার দখল ছিল ১৩.৪%।

মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ওএসের মার্কেট শেয়ার গত বছর ২য় প্রান্তিকের ৩.৮% থেকে কমে এবার ২.৭% এ নেমে এসেছে।

ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমের অবস্থা আরও করুণ। গতবারের ২.৪% মার্কেট শেয়ার থেকে কমে ব্ল্যাকবেরি ওএসের মার্কেট শেয়ার বর্তমানে মাত্র ০.৬ শতাংশ।

আর সব মিলিয়ে ২০১৪ এর ২য় প্রান্তিকে বছর থেকে বছর মোবাইল প্রবৃদ্ধি ছিল ২৬ শতাংশ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading