শাস্তি পুনর্বিবেচনার আপিল করলেন সাকিব আল হাসান

shakib al hasan cvfসব ধরণের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসান খেলায় ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির নিকট আপিল করেছেন। গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশসেরা অলরাউন্ডার সাকিবকে ৬ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে বিসিবি।

এছাড়া শাস্তি হিসেবে আগামী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য দেশসেরা এই অলরাউন্ডারকে এনওসি (অনাপত্তিপত্র) না দেয়ারও ঘোষণা দেয় বিসিবি। ফলে ঐ শাস্তি বহাল থাকলে ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিনি বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না।

২০ জুলাই রোববার দুপুরে বিসিবি কার্যালয়ে যান সাকিব। সংস্থাটির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খানের সঙ্গে দেখা করে ভারপ্রাপ্ত সিইও নিজাম উদ্দিন চৌধুরীর নিকট শাস্তি পুনর্বিবেচনার আবেদন জমা দেন তিনি।

সাংবাদিকদের সাকিব জানান “আমি বিসিবি ও বাংলাদেশ দলের সঙ্গেই বড় হয়েছি। বাংলাদেশ ক্রিকেট আমার জন্য অনেক বেশি আবেগের জায়গা। আমি সেই অবস্থান থেকেই বোর্ডের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি  খেলা থেকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি যেন পুনর্বিবেচনা করা হয়।”

“ক্রিকেট আমার জীবন। অনূর্ধ্ব-১৫ পর্য়ায় থেকে আমি বাংলাদেশের এবং বিসিবির লোগো ব্যবহার করে আসছি। এটা আমার জন্য সবচেয়ে গর্বের বিষয়। আমি জাতীয় দলের জন্য আমার সবকিছু উজাড় করে দিয়ে খেলি। ভবিষ্যতেও তাই বাংলাদেশ দলের জন্য আমার সবকিছু উজাড় করে দিব।”

“আমার কোনো আচরণে বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দল বিব্রত হয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে দর্শক এবং সমর্থক যারা সব সময় বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন তাদের কাছেও আমি দুঃখপ্রকাশ করছি।”

বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সাকিবের আবেদন পাওয়ার কথা জানান। তিনি বলেন, “এ বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে এখন বলার মতো কিছু নেই। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে তার আবেদন পাঠিয়ে দেব।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading