প্লাজমা টিভি উৎপাদন বন্ধ করে দিচ্ছে স্যামসাং

হালকা বাঁকানো বা কার্ভড আল্ট্রা এইচডি টিভির চাহিদা তুলনামূলক বেড়ে যাওয়া এবং প্লাজমা টিভির চাহিদা কমে যাওয়ায় আগামী ৩০ নভেম্বরের পর থেকে আর প্লাজমা টিভি বানাবেনা এই কোরিয়ান ফার্ম।

ভাল মানের গ্রাফিক্সের জন্য প্লাজমা টিভির সুনাম আছে। কিন্তু এগুলো অপেক্ষাকৃত বেশি বিদ্যুৎ খরচ করে এবং একটু ভারীও বটে।

আধুনিক এলইডি বা অর্গানিক এলইডি প্রযুক্তি মান ও খরচের দিক দিয়ে প্লাজমা টিভির চেয়ে এগিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে প্যানাসনিক, সনি, হিটাচি ও পাইওনিয়ার প্লাজমা টিভি উৎপাদন বন্ধ করে দিয়েছে। আর এখন স্যামসাংও একই পথ ধরল।

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত  পাঠক হয়ে থাকলে আপনার হয়ত মনে আছে, গত বছরের মার্চ মাসে প্লাজমা টিভি বানানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল জাপানী কোম্পানি প্যনাসনিক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,346 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *