রবি ও এয়ারটেল গ্রাহকের জন্য দুঃসংবাদ

দেশের মোবাইল অপারেটরগুলো একের পর এক বড় বড় খবরের শিরোনাম হচ্ছে। মাত্র কিছুদিন আগেই গ্রামীণফোন সিম বিক্রি বন্ধ হয়ে যাওয়ার খবরে নড়ে গিয়েছে পুরো ইন্ডাস্ট্রি। এরপর জিপি সর্বনিম্ন রিচার্জের পরিমাণ বৃদ্ধি করেছে। সেসময় এটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। আর এখন রবি এবং এয়ারটেল ব্যবহারকারীদের জন্যও বড় একটি খবর চলে এসেছে।

আপনি যদি রবি অথবা এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে। এটাকে আপনি সুসংবাদ বলবেন নাকি দুঃসংবাদ বলবেন সেটা যদিও আপনার উপর নির্ভর করবে। তবে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী আমরা ধারণা করছি এই ব্যাপারটি অনেকেই একটি দুঃসংবাদ বলে অভিহিত করবেন।

ব্যাপারটি হচ্ছে, রবি ও এয়ারটেল সিমে রিচার্জের ন্যূনতম পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আগে আপনি রবি ও এয়ারটেলে ১০ টাকাও রিচার্জ বা টপ-আপ করতে পারতেন। কিন্তু এই পলিসি কার্যকর হওয়া মাত্র আপনি ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না।

এখানে দোকান থেকে আমরা যে টপ-আপ করে থাকি এবং মোবাইল ব্যাংকিং সেবা থেকে যে রিচার্জ করে থাকি সেসব মাধ্যমকে বোঝানো হয়েছে। স্ক্র্যাচ কার্ড রিচার্জের ক্ষেত্রে বাজারে যেসব কার্ড পাওয়া যাবে সেগুলো আপনি ফোনে রিচার্জ করতে পারবেন।

এই সিদ্ধান্তটি কার্যকর হবে ১৬ জুলাই থেকে। এরপর থেকে রবি ও এয়ারটেলে আপনি আর ২০ টাকার কম একাউন্ট ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। তবে আপনি নির্দিষ্ট রিচার্জ ভিত্তিক মিনিট প্যাক কিংবা ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

যেমন, ১৪ টাকায় রবির যে মিনিট প্যাক আছে সেটা আপনি টপ-আপের দোকান কিংবা বিকাশ/নগদ প্রভৃতি থেকে রিচার্জের মাধ্যমে কিনতে পারবেন। মিনিট প্যাক বা ডাটা প্যাকগুলো সরাসরি রিচার্জের মাধ্যমে কেনা যাবে। গ্রামীণফোনের ক্ষেত্রেও এরকমই হয়েছে।

তবে রবি ও এয়ারটেল গ্রাহকরা নিজেদের অপারেটরের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আগের মতই সর্বনিম্ন ৫ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

আপনি কি রবি অথবা এয়ারটেল সিম ব্যবহার করেন? আপনার কাছে কেমন লাগছে এই নতুন সিদ্ধান্ত? এটা কি আপনার জন্য সুবিধাজনক হবে? নাকি অসুবিধার? কমেন্টে আপনার মতামত জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading