পবিপ্রবি’র ওয়েবসাইট হ্যাকড

pstu site scr 2পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। ঠিক কবে কখন সাইটটি আক্রান্ত হয়েছে তা নির্দিষ্টভাবে জানা না গেলেও ৫ জুন বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট http://pstu.ac.bd ভিজিট করলে এর হোমপেজ হ্যাকড অবস্থায় পাওয়া যায়।

এই পোস্টটি পাবলিশ করার পূর্ব পর্যন্ত সাইটের হোমপেজে কনটেন্টের পরিবর্তে এখানে  ‘Own3d By My@nm@r H4ck3rs Unite4m… We are HACKTIVISTS for POLITICAL OUTCOMES & JUSTICE for what we’ve lost.’ লেখা দেখা যাচ্ছিল। তখন ব্যাকগ্রাউন্ডেও একটি মিউজিক প্লে হয়।

pstu site scr 1

হ্যাকার গ্রুপটি নিজেদেরকে ‘মিয়ানমার হ্যাকারস ইউনিটিম’ বলে পরিচয় দিচ্ছে।

তবে হোমপেজের কনটেন্ট পরিবর্তন করতে সক্ষম হলেও পবিপ্রবির ওয়েবসাইটের আভ্যন্তরীণ লিংক যেমন অ্যাডমিশন (http://pstu.ac.bd/admission), অ্যাবাউট পিএসটিইউ (http://pstu.ac.bd/admission/page/about) প্রভৃতি কাজ করছে। এই হ্যাকড অবস্থায় আপনার যদি জরুরী ভিত্তিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার প্রয়োজন হয় তবে উপরের লিংকদুটির মাধ্যমে এর অন্যান্য সেকশনও অ্যাক্সেস করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading