বন্ধ হয়ে যাচ্ছে টুইটার মিউজিক

মাইক্রোব্লগিং সাইট টুইটারের বহুল আলোচিত সেবা ‘#মিউজিক’ বন্ধ করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। শুক্রবার অ্যাপল অ্যাপ স্টোর থেকে মিউজিক অ্যাপ্লিকেশনটি সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর যেসব ডিভাইসে ইতোমধ্যেই #মিউজিক ইনস্টল করা আছে সেগুলোও ১৮ই এপ্রিল থেকে অকার্যকর হয়ে যাবে বলে জানিয়েছে সাইটটি।

আমাদের ব্লগে প্রথম দিকে ভিজিট করে থাকলে নিশ্চয়ই জানেন, আজ থেকে এক বছর আগে বহুল জল্পনা-কল্পনার পর মিউজিক সেবা চালু করেছিল টুইটার

এর বিশেষ আইওএস এপ এবং ওয়েবসাইট ব্যবহার করে নতুন নতুন গান খুঁজে প্লে করা যেত। পুরো সার্ভিসটি মূলত একটি রিকমেন্ডেশন ইঞ্জিনের সাহায্যে কাজ করে যা সমগ্র টুইটার নেটওয়ার্ক এবং অনুসরণকৃত লোকজনের প্রোফাইল থেকে ট্রেন্ডিং ডেটা সংগ্রহ করে ও সে অনুযায়ী গানের সাজেশন দেখায়। টুইটার মিউজিক ব্যবহার করে ইউজাররা আইটিউনস, স্পটিফাই এবং রেডিও (Rdio) একাউন্ট থেকে গান শুনতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading