৯০% ডেটা সাশ্রয় ও আরও নতুন ফিচার নিয়ে এলো অপেরা মিনি ৮

বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার অপেরা মিনির অষ্টম ভার্সন প্রকাশ করেছে এর ডেভলপার কোম্পানি। নতুন নতুন বেশ কিছু ফিচার ও আরও বেশি ডেটা সেভিংসের প্রতিশ্রুতি নিয়ে ব্যাসিক জাভা ফোন ও ব্ল্যাকবেরি ডিভাইসের জন্য রিলিজ পেয়েছে অপেরা মিনি ৮ যা সফটওয়্যারটিকে কোম্পানিটির অন্যান্য মোবাইল ব্রাউজারের কাছাকাছি নিয়ে যাবে।

অপেরা মিনি ৮ এ থাকছে আরও উন্নত স্টার্ট পেজ, ডাউনলোড ম্যানেজার, দ্রুততর নেভিগেশন, ফ্ল্যাট ডিজাইন প্রভৃতি। এতে যুক্ত হয়েছে নাইট মুড যা চালু করে বেশি ব্রাইটনেসের ফোনে অন্ধকারেও স্বাচ্ছন্দে ব্রাউজিং করতে পারবেন। অ্যাপ্লিকেশনটিতে এবার প্রাইভেট মুড সরবরাহ করেছে অপেরা যার মাধ্যমে আপনি ডু-নট-ট্র্যাক এর সুবিধা পাবেন।

এছাড়া এর ডেটা সেভিংস পেজে সহজেই ব্যান্ডউইথ মনিটর করা ও ব্রাউজারের ইমেজ কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট সম্ভব। অপেরার দাবী অনুযায়ী, অপেরা মিনি ৮ ব্রাউজারে ব্যবহারকারীর ৯০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় হবে। কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমানে সারা বিশ্বে অপেরা মিনি’র ২৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী রয়েছেন। এই লিংক ভিজিট করে আপনার মোবাইলের জন্য অপেরা মিনি ডাউনলোড করতে পারেন।

আপনি মোবাইলে কোন ব্রাউজার ব্যবহার করেন? অপেরা মিনি ৮ কি ইনস্টল করেছেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading