জবসসিটিজি ডটকমের আউটসোর্সিং বিষয়ক কর্মশালার সার্টিফিকেট প্রদান

Jobsctg.com img 4343এখনকার সময়ে আউটসোর্সিং একটি বহুল পরিচিত ও আধুনিক পেশা। যারা নিজের মত করে স্বাধীন ভাবে কাজ করতে চান তাদের জন্য সবচাইতে ভাল হল আউটসোর্সিং। যার মাধ্যমে একজন মানুষ খুব সহজেই নিজের ঘরে বসে নিজের শিক্ষা, যোগ্যতা, মেধা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয় করতে পারে।

আউটসোর্সিং এর মাধ্যমে আয় করতে হলে একজন ফ্রিল্যান্সারকে হতে হবে দক্ষ ও অভিজ্ঞ এবং এর জন্য দরকার সঠিক দিকনির্দেশনা, যা একটি ভাল প্রশিক্ষণই দিতে পারে। এই লক্ষেই Jobsctg.com ও Beacon IT এর যৌথ উদ্যোগে গত ০৯, ১০ ও ১১ ই মার্চ ২০১৪ অনুষ্ঠিত হল ফ্রিল্যান্স, আউটসোর্সিং ও এসইও বিষয়ক কর্মশালা।

কর্মশালাটি পরিচালনা করেন, Beacon IT এর পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম। তাঁর বিষয় ভিত্তিক চমৎকার উপস্থাপনা প্রশিক্ষণটিকে প্রাণবন্ত করে তুলেছে। প্রশিক্ষণ পরবর্তী কাজের সুবিধার জন্য প্রশিক্ষণার্থীদেরকে সকল উপকরণের সফট কপি দেয়া হয়েছে। এই কর্মশালার বিষয়বস্তু, উপকরণ এবং বিষয় উপস্থাপন প্রশিক্ষণার্থীদেরকে ফ্রিল্যান্সিং এ দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে এবং পরবর্তীতে এই জগতে সফলতার সাথে কাজ করতে সাহায্য করবে।

কর্মশালা শেষে Jobsctg.com এর পক্ষ থেকে সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট দেয়া হয়। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Jobsctg.com এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং অলড্রিন চৌধুরী ও Beacon IT এর পরিচালক নজরুল ইসলাম।

প্রশিক্ষণার্থীরা পরবর্তীতে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের অনুরোধ জানান। এ প্রেক্ষিতে Jobsctg.com এর পক্ষ থেকে জানানো হয় যে, ফেব্রুয়ারির মাসের শেষেই পরবর্তী কর্মশালা আয়োজিত হবে। বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন জবসসিটিজির ওয়েবসাইট Jobsctg.com এ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading