বিকাশে ৫৫ টাকা বোনাস নিন এই নতুন অফারে

প্রতি মাসের মতোই মার্চ মাসেও বিকাশ গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার নিয়ে হাজির হয়েছে। পুরো মার্চ মাস জুড়েই বিকাশে অ্যাড মানি করলে পেতে পারেন ৫৫ টাকা ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক সকল গ্রাহকই উপভোগ করতে পারবেন নির্দিষ্ট কিছু শর্ত মেনে। ক্যাশব্যাক পেতে হলে আপনার সচল একটি বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন হবে। বিকাশের এই ক্যাশব্যাক অফার পুরো মাসে একবার নেয়া যাবে। চলুন জেনে নেই কীভাবে পাবেন এই ক্যাশব্যাক।

কীভাবে পাবেন বিকাশের ৫৫ টাকা ক্যাশব্যাক

৫৫ টাকা ক্যাশব্যাক পেতে আপনাকে আপনার সচল ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড মানি করতে হবে। এজন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ নামিয়ে ইনস্টল করে নিতে হবে আপনার স্মার্টফোনে। অ্যাপটি ইনস্টল করতে গুগল প্লেস্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে যেতে হবে।

অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি করার ক্ষেত্রেই পাওয়া যাবে। অর্থাৎ কোড ডায়াল করে অ্যাড মানি করলে আপনি উক্ত অফারের আওতাভুক্ত হবেন না। এছাড়া ব্যাংক থেকে অ্যাড মানি করলেও অফারটি পাবেন না। অফারটি পেতে হলে অবশ্যই আপনার ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করতে হবে।

যে কোন ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করে ‘Add Money’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘Card to Bkash’ সিলেক্ট করে নতুন পেজে আপনার কার্ডের ধরণ অর্থাৎ ভিসা বা মাস্টারকার্ড সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার কার্ড নাম্বার সহ সমস্ত তথ্য প্রদান করে অ্যাড মানি সম্পন্ন করতে পারবেন সহজেই।

অফারের আওতায় আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাড মানি করতে হবে। কার্ড থেকে শুধুমাত্র ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করলেই আপনি এই ক্যাশব্যাক পাবেন। এই পরিমাণ অর্থ সফলভাবে অ্যাড মানি হলে এক কার্যদিবসের মধ্যে বিকাশ আপনার ব্যালেন্সে ৫৫ টাকা ক্যাশব্যাক যুক্ত করে দেবে। ক্যাশব্যাক শুধুমাত্র একবারই পাওয়া যাবে এই অফারের আওতায়। অর্থাৎ ৫৫ টাকা ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন সময়ে যে কোন গ্রাহককে তার সচল বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাপ থেকে কার্ডের মাধ্যমে ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করতে হবে।

bkash 55 taka bonus offer

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অফারের সময় এবং অন্যান্য শর্ত

বিকাশ অফারটি ১ মার্চ ২০২৩ থেকে ৩০ মার্চ ২০২৩ পর্যন্ত চালু রাখবে বলে জানিয়েছে। সুতরাং গ্রাহককে এই সময়ের মধ্যেই ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করে অফারটি উপভোগ করতে হবে। অর্থাৎ পুরো মার্চ মাস জুড়েই অফারটি চালু থাকছে। এছাড়া আরো কিছু শর্ত রয়েছে। যে বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি থেকে করা হবে শুধুমাত্র সেই বিকাশ অ্যাকাউন্টেই বোনাস যুক্ত হবে। অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে এই অ্যাড মানি ইনিশিয়েট করা হবে তিনি পাবেন ক্যাশব্যাক। এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই সচল ও স্বাভাবিক অবস্থায় থাকতে হবে।

বিকাশ এই ক্যাশব্যাক সঙ্গে সঙ্গে প্রদান করছে না। বিকাশ এক কার্যদিবস সময় নেবে আপনার অ্যাকাউন্টে ৫৫ টাকা ক্যাশব্যাক যুক্ত করতে। সুতরাং সাধারণত অ্যাড মানি করার পরের দিন আপনার ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া বন্ধ বা ছুটির দিন হলে কিছুটা সময় লাগতে পারে।

একবারের বেশি এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন না। কাজেই অফার চলাকালীন যে কোনো সময় একবার এটি করতে পারেন। এছাড়া অবশ্যই অ্যাড মানি সফল হতে হবে। কার্ডের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট সফল লেনদেনের ক্ষেত্রেই এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

সুতরাং পুরো মার্চ মাস জুড়ে বিকাশের ৫৫ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে আজই বিকাশ অ্যাপ থেকে ৫,৫৯৯ টাকা অ্যাড মানি করে ফেলুন। বিকাশের এই অফারটি ছাড়াও আরো বেশ কিছু অফার রয়েছে যা আমাদের পূর্বের বিকাশ অফার পোস্ট থেকে দেখে নিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading