টিজার ইমেজঃ স্যামসাং গ্যালাক্সি এস৬

galaxy s6 teaser img

এখন পর্যন্ত স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস৬ সম্পর্কে খুব কম তথ্যই প্রকাশ করেছে। কিছুদিন আগে কোম্পানিটি আকার-ইঙ্গিতে জানিয়েছে যে, গ্যালাক্সি এস৬ ধাতব কাঠামো ও প্রতিফলনরোধী (হতে পারে বাঁকানো) স্ক্রিন নিয়ে আসবে। এর ডিজাইন ও অন্যান্য বৈশিষ্ট্যগুলো গোপন রেখেছে স্যামসাং।

কিন্তু  আজ জার্মান টেলিকম অপারেটর টি-মোবাইল এর পক্ষ থেকে এক টুইটার স্ট্যাটাসে গ্যালাক্সি এস৬ এর আংশিক ছবি প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে ফোনটির এক পাশ থেকে তোলা ছবি। এতে ফোনটির কার্ভড ডিজাইন, ফিজিক্যাল বাটন ও ক্যামেরার লেন্স দেখা যায়। এদিকে দি ভার্জ লিখছে, স্যামসাং গ্যালাক্সি এস৬ ডিভাইসের সামনের দিকটা অনেকটা গ্যালাক্সি নোট এজ এর মত দেখাবে। সাথে থাকছে চমৎকার সব অ্যাক্সেসরিজ।

সম্প্রতি এক ব্লগ পোষ্টে স্যামসাংয়ের আরএন্ডডি (রিসার্স অ্যান্ড ডেভলপমেন্ট) এর প্রধান ডংহন জাং বলেন ২০১৫ এর ফ্ল্যাগশিপ ফোনটি (গ্যালাক্সি এস৬) এমন হবে যা ব্যবহারকারীর মনের আকাঙ্ক্ষা অনুসারে সব কিছুই করতে পারবে। যেকোনো অবস্থায় সুন্দর ছবি তোলার ব্যবস্থা থাকবে এতে। ব্যবহারকারীকে শুধু শাটার বাটন প্রেস করলেই হবে। বাদ বাকি কাজ ক্যামেরাই করবে।

বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি স্যামসাং তাদের ক্যামেরাকে ধাপে ধাপে উন্নত করে আসছে। সর্বশেষ গ্যালাক্সি নোট ৪ এ ছবির মান উন্নত করা হয়েছে।

এছাড়া গ্যলাক্সি এস লাইনে ছবির মানের পাশাপাশি মেগাপিক্সেল স্কেলে উন্নয়ন করার চেষ্টাও লক্ষণীয়। স্যামসাং এবার চাহিদার সাথে তাল মিলিয়ে সেলফির দিকেও খেয়াল দিচ্ছে যা তাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে আরও উন্নত করবে।

পহেলা মার্চ বার্সেলোনার স্পেনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৬ উন্মোচন করবে স্যামসাং

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading